ডেস্ক, রাজনীতি ডটকম

সরকারের বিভিন্ন পর্যায়ের আমলাদের সতর্ক করে দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। বলেছেন, শেখ হাসিনা এসে এসব আমলাকে পুনর্বাসন করবেন— এমন ধারণা যেন তারা পোষণ না করেন।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইল থেকে লাইভে এসে হাসনাত এ কথা বলেন। তিনি বলেন, আমি খুব করে চাইব— সচিবালয়ের পরিণতি যেন ধানমন্ডি ৩২ এর মতো না হয়।
হাসনাত আব্দুল্লাহ বলেন, মন থেকে চাইব— কোনো একসময়, হয়তো এ বছর না হোক, ১০ বছর পর হোক— সচিবালয়ের পরিণতি যেন গণভবনের মতো না হয়। সুতরাং শিক্ষা গ্রহণ করুন। ধানমন্ডি ৩২ থেকে শিক্ষা গ্রহণ করুন। গণভবন থেকে শিক্ষা গ্রহণ করুন।
আমলারা যেন আওয়ামী লীগ বা ভারতের সঙ্গে ‘সুসম্পর্ক’ না রাখেন সে বিষয়েও সতর্ক করে দিয়েছেন হাসনাত। তিনি বলেন, যদি মনে করেন সচিবালয়ে বসে আপনারা ধানমন্ডির সঙ্গে, ভারতের সঙ্গে সুসম্পর্ক বিদ্যমান রাখবেন, তাহলে আওয়ামী লীগকে যেভাবে বাংলাদেশ থেকে অপ্রাসঙ্গিক করে দেওয়া হয়েছে ঠিক একইভাবে আপনাদেরও অপ্রাসঙ্গিক করে দেওয়া হবে।
আওয়ামী লীগের শাসনামলের মতো ৫ আগস্টের পর ভিন্নমত রুদ্ধ করা হয়নি বলে মনে করেন হাসনাত। দেশ জুড়ে হামলা-ভাঙচুরের ঘটনাগুলো প্রসঙ্গেও কথা বলেন তিনি। আওয়ামী লীগের প্রতি ক্ষোভকে কেউ যেন জমি দখল বা অন্য কোনোভাবে ব্যক্তি জায়গায় নিতে না পারে, সেজন্যও সচেতন থাকার আহ্বান জানান তিনি

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১৯ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে