পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ সিটি কলেজের শিক্ষার্থীরা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। ছবি: সংগৃহীত

রাজধানীর ধানমন্ডির ১ নম্বর সড়কে জড়ো হওয়া ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। রোববার (২৮ জানুয়ারি) বেলা ১১টা ৫২ মিনিটের দিকে পুলিশ ও শিক্ষার্থীদের মধ্যে এমন ঘটনা ঘটেছে।

গত বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে সিটি কলেজের সামনে ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে একা পেয়ে মারধর করেন সিটি কলেজের কয়েকজন শিক্ষার্থী। পরে ওই শিক্ষার্থীকে সিটি কলেজে আটকে রাখা হয়।

এই ঘটনা ঢাকা কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা সিটি কলেজের দিকে এগিয়ে যায়। এর মধ্যে সিটি কলেজের সামনে, সায়েন্স ল্যাবরেটরি এলাকা এবং ঢাকা কলেজের সামনের রাস্তায় কয়েকদফা সংঘর্ষের ঘটনা ঘটে।

পরে সম্ভাব্য সংঘর্ষ ঠেকাতে রোববার (২৮ জানুয়ারি) সকাল থেকে ঢাকা কলেজের নায়েমের গলির সামনে, ঢাকা সিটি কলেজের মূল ফটকের সামনে এবং সায়েন্স ল্যাবরেটরি পুলিশ বক্সের সামনে সতর্ক অবস্থায় থাকতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।

থানা পুলিশের পাশাপাশি ঢাকা কলেজের সামনে ২০ জন, ঢাকা সিটি কলেজের সামনে ১০ জন এবং সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ৩০ জনসহ অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে বিপুল সংখ্যক পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করছেন। এছাড়াও বিভিন্ন পয়েন্টে ঢাকা কলেজের ১০-১৫ জন শিক্ষককেও দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আমরা অ্যালার্ট রয়েছি। যেকোনো ধরনের সংঘর্ষ কিংবা এ জাতীয় পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সাংবাদিকদের ওপর ‘জামায়াত নেতাকর্মীদের হামলা’য় নিন্দা ও প্রতিবাদ ছাত্রদলের

রাজধানীর ধানমন্ডি-৩২ এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকের ওপর হামলা ও হেনস্তার অভিযোগে উঠেছে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনাকে ‘জামায়াত নেতাকর্মীদের সন্ত্রাসী কায়দায় বর্বরোচিত হামলা এবং লাঞ্ছনা’ অভিহিত করে তীব্র ক্ষোভ, গভীর উদ্বেগ ও প্রতিবাদ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তা

৪ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড জনগণকে নিয়ে রুখে দেওয়া হবে: রিজভী

রিজভী আরও বলেন, দেশকে অস্থিতিশীল করতে দেশবিরোধী, দেশের সার্বভৌমত্ব বিরোধী বক্তব্য দেয়া হচ্ছে। এত সাহস পেলেন কিভাবে? এই জাতিকে গোলাম বানাবেন? দিল্লির ক্রীতদাস বানাবেন? জনগণ তা হতে দেবে না।

৪ দিন আগে

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

৪ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

৪ দিন আগে