‘শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন’

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, যারা পালিয়েছেন তারাই মিথ্যা প্রচারণা চালাচ্ছেন। শেখ হাসিনা পালায় না বলে উনি পালিয়ে গেলেন। ঠিক না? উনার চেলা-চামুন্ডারাই এগুলো করছেন।

রোববার (২৬ জানুয়ারি) রাজধানীর বেইলি রোডে অবস্থিত ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং আয়োজিত ব্রিফিং এ গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গণমাধ্যম কর্মীরা তার কাছে জানতে চান, অধ্যাপক ইউনূস সুইজারল্যান্ড যাওয়ার পর অনলাইনে প্রচারণা যে উনি পালিয়ে গেছেন, আর ফিরবেন না, সরকারের উপদেষ্টারা পালাচ্ছেন, গাট্টি বুচকা গোচাচ্ছেন, সরকার কয়েক দিনের মধ্যে পড়ে যাবে, এ প্রচারণাগুলো কারা চালালো সরকার কি তা খতিয়ে দেখেছে- এমন প্রশ্নের জবাবে শফিকুল আলম এসব সব কথা বলেন।

প্রেস সচিব আরও বলেন, প্রতিবারই উনারা (শেখ হাসিনা ও তাদের চেলা-চামুন্ডা) এসব কথা বলেন, এসব বলে যদি উনারা মনে মনে একটু সুখ পান তাদের সুখ পেতে দিন, নিজে নিজেই ওনারা নিজের পিঠ চুলকাচ্ছেন বলে তিনি মন্তব্য করেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

দেশে আন্দোলন শুরু হয়ে গেছে: জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে আন্দোলন শুরু হয়ে গেছে এবং এই আন্দোলনকে তিলে তিলে সফলতার দিকে নিয়ে যেতে হবে।

২ দিন আগে

একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি: জামায়াত আমির

শফিকুর রহমান বলেন, ‘বিএনপি এখন গর্ব করে বলে— একাত্তরও তাদের, নব্বইও তাদের, চব্বিশও তাদের। সবকিছু তাদের, আর কারও কিছু নাই। একাত্তরে তো বিএনপির জন্মই হয়নি, একাত্তর তাদের হয় কীভাবে!’

৩ দিন আগে

ফ্যাসিবাদ কায়েমের ইঙ্গিত দিচ্ছে সরকার : জামায়াত আমির

জামায়াতের আমির দাবি করেন, জুলাই জাদুঘর জনগণের সম্পদ হলেও সেটিকে দলীয়করণের পথে নেওয়া হচ্ছে। তিনি আরও অভিযোগ করেন, বিএনপি সংস্কার পরিষদের শপথ না নিয়ে জাতির সঙ্গে প্রতারণা করেছে এবং বিভিন্ন প্রতিষ্ঠান যেমন ক্রিকেট বোর্ড, বিশ্ববিদ্যালয় ও জেলা পরিষদে প্রভাব বিস্তার করছে।

৩ দিন আগে

বিএনপি কার্যালয়ে হট্টগোলের মুখে কনকচাঁপা, রিজভীর নিন্দা

দলের জন্য নিজের ত্যাগের বর্ণনা দিয়ে শিল্পী বলেন, ‘মানসিক ও অর্থনৈতিকভাবে নিঃস্ব হয়ে গেছি। একজন শিল্পী গাইতে না পারলে তার কী বাকি থাকে বলুন? বাংলাদেশের মাটিতে কোথাও কোনো গান গাইতে পারিনি। আমার ক্যারিয়ার হারানো বা নিঃস্ব হয়ে যাওয়ার কি কোনো স্বীকৃতি আমি পেতে পারি না?’

৩ দিন আগে