ইউনাইটেড হাসপাতাল

অস্ত্রোপচার ছাড়াই একদিনে তিন রোগীর হৃদ্‌যন্ত্রে কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ স্থাপন

প্রতিবেদক, রাজনীতি ডটকম
অস্ত্রোপচার ছাড়াই একদিনে তিন রোগীর হৃদ্‌যন্ত্রে কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ স্থাপন

রাজধানীর ইউনাইটেড হাসপাতালে একইদিনে তিন রোগীর হৃদ্‌যন্ত্রে অস্ত্রোপচার ছাড়া কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ রিপ্লেসমেন্ট বা প্রতিস্থাপন সফলভাবে সম্পন্ন হয়েছে। বাংলাদেশে হৃদ্‌রোগের চিকিৎসায় এটি একটি যুগান্তকারী ঘটনা।

এদিকে, গত ১১ জুলাই একজনের হৃদ্‌যন্ত্রের প্রধান রক্তনালি সুরক্ষিত করে একই পদ্ধতিতে কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ সফলভাবে প্রতিস্থাপন করা হয়েছে, যা দেশে প্রথম।

জানা যায়, তিনজন রোগীর মধ্যে দুইজনের কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ সফলভাবে প্রতিস্থাপন করেছেন দেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হৃদ্‌রোগ বিশেষজ্ঞ ডা. এনএএম মোমেনুজ্জামান। এছাড়া, তৃতীয়টি অধ্যাপক মো. আফজালুর রহমানের নেতৃত্বে প্রতিস্থাপন করা হয়। বর্তমানে তিনজন রোগীই সুস্থ আছেন।

এ প্রসঙ্গে অধ্যাপক মো. আফজালুর রহমান বলেন, ‘দক্ষ এবং প্রশিক্ষিত একদল হৃদ্‌রোগ বিশেষজ্ঞ বর্তমানে ইউনাইটেড হাসপাতালে নিয়মিত ইন্টারভেনশনাল পদ্ধতিতে হৃদ্‌যন্ত্রে কৃত্রিম ভাল্‌ভ প্রতিস্থাপন করছেন। কিন্তু হৃদ্‌যন্ত্রের প্রধান রক্তনালি সুরক্ষিত করে দেশে এবারই প্রথম আমরা সফলতার সঙ্গে কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ প্রতিস্থাপন করতে পেরেছি। এটা দেশে হৃদ্‌রোগ চিকিৎসায় আরো একধাপ এগিয়ে যাওয়া।’

হৃদ্‌যন্ত্রের অ্যাওটিক ভাল্‌ভ স্টেনোসিস বা নষ্ট হলে কৃত্রিম ভাল্‌ভ প্রতিস্থাপনের মাধ্যমে চিকিৎসার প্রয়োজন পড়ে। সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে ভাল্‌ভ প্রতিস্থাপন করা হয়। তবে বয়স্ক বা ৬৫ বছরের বেশি ওজটিল রোগীদের অর্থ্যাৎ যাঁদের অস্ত্রপাচার করা সম্ভব নয় তাদের ক্ষেত্রে ইন্টারভেনশনাল পদ্ধতিতে ভাল্‌ভ প্রতিস্থাপন এখন স্বীকৃত চিকিৎসাপদ্ধতি। একে সংক্ষেপে টিএভিআর বলে।

উল্লেখ্য, ২০১৭ সালের গোড়ার দিকে ইউনাইটেড হাসপতালে ডা. এনএএম মোমেনুজ্জামানের নেতৃত্বে বাংলাদেশে প্রথম এ ধরনের জটিল চিকিৎসাপদ্ধতি শুরু হয়। তবে যাঁদের শরীরের প্রধান রক্তনালি বা অ্যাওটা বেশ সরু বা হৃৎপিণ্ডের প্রধান রক্তনালি অ্যাওটার নিচ থেকে উৎপন্ন হয়, তাঁদের ক্ষেত্রে ভাল্‌ভ প্রতিস্থাপনের সময় হৃদ্‌যন্ত্রের প্রধান রক্তনালিকে আগে সুরক্ষিত (করোনারি প্রোটেকশন) করে নিতে হয়। তারপর অস্ত্রোপচার ছাড়াই এ পদ্ধতিতে কৃত্রিম অ্যাওটিক ভাল্‌ভ প্রতিস্থাপন করতে হয়। এটি একটি জটিল পদ্ধতি।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement