প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, বাংলাদেশকে একটি অর্থনৈতিক দুরবস্থার মধ্যে ফেলে দিয়েছে সরকার। তার মধ্যে আবার নির্বাচন নির্বাচন খেলা, শেখ হাসিনা ২০১৪ এবং ২০১৮ ভুলে যান। যে অন্যায়-অবিচার আপনি ও আপনার সাঙ্গ-পাঙ্গরা করেছেন, বাংলাদেশের মাটিতে প্রতিটা অন্যায়ের হিসাব হবে।
বৃহস্পতিবার বিকেল ৪টায় দেশব্যাপী ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলে গণফোরাম চত্বরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
এর আগে অবরোধ সমর্থনে রাজধানীর আরামবাগ থেকে বিক্ষোভ মিছিল বের করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি নেতাকর্মীরা। মিছিলটি মতিঝিল শাপলা চত্বর হয়ে নটরডেম কলেজের সামনে দিয়ে আরামবাগ ঘুরে গণফোরাম চত্বরে এসে সমাবেশ করে।
তিনি আরও বলেন, এই যে রক্ত ঝড়াচ্ছেন, জনগণকে বাধ্য করেছেন রাজপথে নামতে হরতাল-অবরোধ পালন করতে, আপনি সুষ্ঠু নির্বাচনে বিশ্বাস করেন না। আপনি বলেন ‘আমার ক্ষমতা চাই, এফসুলেট পাওয়ার চাই’। আপনার বিরুদ্ধে জনগণ ক্ষেপেছে, ১৮ কোটি মানুষের সঙ্গে সারা বিশ্ব আছে। অচিরেই শেখ হাসিনা সরকারকে ক্ষমতা ছাড়তে হবে। আপনি জনগণকে শায়েস্তা করতে চান, জনগণও জানে কীভাবে ফ্যাসিস্ট সরকারকে শায়েস্তা করতে হয়। রাজপথেই জনগণ বিজয়ের ফয়সালা করবে।
সমাবেশে বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী বলেন, বর্তমান নির্বাচন কমিশন এক সিটে নির্বাচন করতে পারে না এরা ৩০০ সিটে কিভাবে নির্বাচন করবে? ৪৩ সেকেন্ডে ৫৭ ভোট দেয় নির্বাচন কমিশন কি করে? অবশ্য সীল না মেরে কি করবে ভোটার তো ভোট দিতে যায় না, জনগণ এই সরকারকে বয়কট করেছে। সরকার যতই উন্নয়নের গল্প শোনাক জনগণের পেটে ভাত নাই, জনগণ চিকিৎসা পায় না, জনগণ বাজারে যেতে পারে না কারণ বাজারে সিন্ডিকেটের মাধ্যমে এমনভাবে দাম বাড়িয়েছে যাতে জনগণ না খেয়ে মরে। শ্রমিকদের ন্যূনতম বেতন ২০ হাজার টাকা করার দাবি জানাচ্ছি।
এ সময় আরও বক্তব্য দেন গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিক, বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, ছাত্র সম্পাদক মো, সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী, প্রেসিডিয়াম মেম্বার নাজমা আক্তার, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম সরদার ও শ্রম বিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দার।
সমাবেশ থেকে আগামী ১২ নভেম্বর রোববার ভোর ৬টা থেকে মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয় গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে
বিএনপিও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। তিনি বলেছেন, এখন যারা সরকারে আছে, তারাও (বিএনপি) মজলুম ছিল। কিন্তু তারাও ফ্যাসিবাদী আওয়ামী লীগের পথে হাঁটা শুরু করেছে। সমাজের সব ক্ষেত্রে বেপরোয়া নির্লজ্জ দলীয়করণ করে দুর্নীতিকে তারা জাতীয়করণ
৪ দিন আগে
সরকার জুলাই সনদ বাস্তবায়ন না করলে আগামী পাঁচ বছরের মেয়াদ শেষ করে যেতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেছেন, গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে বিএনপি সরকারকে আর সহযোগিতা করা হবে না।
৪ দিন আগে