এয়ার অ্যাম্বুলেন্স আসবে শনিবার, খালেদা জিয়ার লন্ডনযাত্রা রোববার

প্রতিবেদক, রাজনীতি ডটকম
খালেদা জিয়া

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডনযাত্রা পিছিয়ে যাচ্ছে। কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে তার যাত্রা করার কথা, সেটি না পৌঁছানোর কারণেই এই দেরি বলে বিএনপি জানিয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কারিগরি ত্রুটির কারণে এয়ার অ্যাম্বুলেন্স আসতে দেরি হচ্ছে। সব ঠিক থাকলে সেটি শনিবার ঢাকা পৌঁছাতে পারে।

বিএনপি মহাসচিব আরও বলেন, ম্যাডামের শরীর যদি যাত্রার জন্য উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয়, তাহলে ইনশাল্লাহ ৭ তারিখে (৭ ডিসেম্বর, রোববার) তিনি ফ্লাই করবেন।

আজ শুক্রবারই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা ছিল। তার এ যাত্রায় সঙ্গী হতে এরই মধ্যে দেশের পথে রওয়ানা দিয়েছেন তার পুত্রবধূ ও তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা।

বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বৃহস্পতিবার দুপুরে বিফ্রিংয়ে জানান, মেডিকেল বোর্ডের পরামর্শে খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে। শুক্রবার ভোরের পর যেকোনো সময় তাকে লন্ডনে নিয়ে যাওয়া হবে।

পরে বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রাতেই ঢাকা পৌঁছাবে। ভোরের দিকেই সেটি খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের পথে রওয়ানা হয়ে যেতে হবে পারে।

এ বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার সময়ও কাতারের আামির শেখ তামিম বিন হামাদ আল থানি তার এয়ার অ্যাম্বুলেন্সেটি পাঠিয়েছিলেন। চিকিৎসা শেষে চার মাস পর ৫ মে একই এয়ার অ্যাম্বুলেন্সেই দেশে ফেরেছিলেন তিনি। ফিরতি যাত্রায় তার সঙ্গী হয়েছিলন পুত্রবধূ জুবাইদা।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ইতিহাস এক মাছের পুকুর কিংবা বাজার— এনসিপিকে ইঙ্গিত করে মাহফুজ

পোস্টে একটি রাজনৈতিক দলে নিজের ভূমিকা অস্বীকার করার অভিযোগ তুলে তিনি এমন মন্তব্য করেন, যা জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) ইঙ্গিত করেই করা হয়েছে বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।

২১ ঘণ্টা আগে

ফ্যাসিবাদী আচরণ করলে জনগণ ফ্যাসিবাদীই বলবে: শফিকুর রহমান

বুধবার (৫ আগস্ট) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ ফটকে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১১-দলীয় জোট আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

জুলাই যোদ্ধাদের ওপর ‘হামলা’র অভিযোগ, রাষ্ট্রীয় অনুষ্ঠান ত্যাগ আখতারের

বুধবার (৫ আগস্ট) রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে জুলাই শহীদদের স্মরণে আয়োজিত আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য শেষে তিনি রাষ্ট্রপতির প্রতি সম্মান জানিয়ে নীরবে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন।

১ দিন আগে

শেখ হাসিনা ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট: রিজভী

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা ছিলেন ইতিহাসের নিকৃষ্টতম ও ঘৃণ্য ফ্যাসিস্ট। পৃথিবীর নিষ্ঠুর ফ্যাসিস্ট ও নাৎসিরা জোর করে ক্ষমতায় টিকে থাকলেও শেখ হাসিনার সঙ্গে তাদের মৌলিক পার্থক্য রয়েছে বলে জানান তিনি।

১ দিন আগে