প্রতিবেদক, রাজনীতি ডটকম

ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণায় খুশি হতে না পেরে, কেউ কেউ হতাশ হয়েছেন—বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাদের উদ্দেশ্যে তিনি বলেছেন ‘হতাশ হয়েছে...হতাশ। যারা হতাশ হয়, তারা সারা জীবনই হতাশ থাকে।’
আজ বুধবার রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল ইসলাম এ কথা বলেন। সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদও উপস্থিত ছিলেন।
নির্বাচনের ঘোষণায় কয়েকটি রাজনৈতিক দলের খুশি না হওয়া প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, ‘এখনো তারা আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি, তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছে। আমরা আশা করব তারা একটা ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গণতন্ত্রে উত্তরণের পথ পরিষ্কার করবে।’
বিএনপি মহাসচিব বলেন, ‘বর্তমান সংকটে নির্বাচনই একমাত্র পথ। আমরা মনে করি, গোটা জাতি মনে করে নির্বাচনের মধ্য দিয়ে সংকট কাটিয়ে দেশ গণতন্ত্রে উত্তরণ করবে।’ বিএনপির নির্বাচনী প্রক্রিয়া চলছে বলেও এ সময় জানান তিনি।
বিরাজমান আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব কি না—এমন প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘খুব সম্ভব। অত্যন্ত ভালোভাবে সম্ভব। ৯১ এ তিন মাসে ছাত্র গণ-অভ্যুত্থানের পরে একটা নির্বাচন হয়েছিল। পরবর্তী নির্বাচন গুলো তিন মাসের মধ্যে সম্ভব হয়েছে। এটা এখন আরও বেশি করে সম্ভব, কারণ জনগণই এই নির্বাচনটা চায়। জনগণই আইন-শৃঙ্খলা রক্ষার জন্য সবচেয়ে বড় প্রহরী হয়ে দাঁড়াবে।’
বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘ ১৬ বছর ধরে দেশবাসী একটি ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে সংগ্রাম করেছে। রক্ত দিয়েছে, নির্যাতন সহ্য করেছে, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে অনেকেই প্রাণ হারিয়েছে। আওয়ামী লীগ সরকার পরিকল্পিতভাবে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তিনটি নির্বাচনকে প্রহসনে পরিণত করেছে। একদলীয় শাসন কায়েম করতে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করেছে, বিরোধী দলগুলোর ওপর নিপীড়ন চালিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির ৬০ লাখ নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। দলীয় সভাপতি বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ১০ বছরের সাজা দিয়ে ৬ বছর কারাগারে রাখা হয়েছিল। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ অসংখ্য নেতাকে আজীবন সাজা দেওয়া হয়েছে। অনেকেই কারাগারে মৃত্যুবরণ করেছেন। কিন্তু তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সংগ্রাম চালিয়ে গেছে।
মির্জা ফখরুল বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার স্বতঃস্ফূর্ত আন্দোলনের মুখে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার পালিয়ে যেতে বাধ্য হয়। এই অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের মনে নতুন আশার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের নেতৃত্বে ধ্বংসপ্রাপ্ত রাজনৈতিক ও অর্থনৈতিক কাঠামো পুনর্গঠনের কাজ শুরু হয়েছে। ৫ আগস্ট ঘোষিত জুলাই ঘোষণাপত্র এই সংস্কারেরই অংশ।
বিএনপি এই ঘোষণাপত্রকে স্বাগত জানিয়েছে। দলটি মনে করে, এই ঘোষণার মাধ্যমে একটি সাম্যবাদী, মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গঠনের পথ সুগম হবে। মির্জা ফখরুল সংগ্রামে অংশ নেওয়া সব রাজনৈতিক দল, ছাত্র, কৃষক, শ্রমিক ও সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানান, যারা আন্দোলনে প্রাণ দিয়েছেন, আহত হয়েছেন বা নির্যাতন সহ্য করেছে।

মঙ্গলবার (১৬ জুন) সংসদের এলডি হলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জামায়াত আমির বলেন, জনগণ তাদের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছে। তাই তারা যুক্তি ও বাস্তবতার ভিত্তিতে বিরোধী দলের দায়িত্ব পালন করবেন।
৬ দিন আগে
বিভিন্ন গোষ্ঠী ‘আবার মাথাচাড়া দিয়ে উঠছে’ উল্লেখ করে তাদের প্রতিহত করার আহ্বান জানিয়ছেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘বাংলাদেশে আমরা সবসময় সবকিছু সোজা পথে পাই না। আজকে আবার বিভিন্নভাবে বিভিন্ন গোষ্ঠী মাথাচাড়া দিয়ে উঠছে। তারা বিভিন্নভাবে সমস্যা তৈরি করছেন, আইনশৃঙ্খলা পর
৬ দিন আগে
সাংবাদিকদের সঙ্গে এ মতবিনিময় সভায় দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, গণমাধ্যমের স্বাধীনতা এবং সরকারের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। তবে অনুষ্ঠান শেষে বিশ্বকাপ ফুটবল নিয়ে প্রধানমন্ত্রীর সংক্ষিপ্ত মন্তব্য সাংবাদিকদের মধ্যে বেশ আগ্রহ ও হাস্যরসের জন্ম দেয়।
৬ দিন আগে
বিএনপির মহাসচিব বলেন, দুর্ভিক্ষপীড়িত একটি রাষ্ট্রকে টেনে তুলেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। দেশে স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্রকে নিজস্ব প্রক্রিয়ায় চলতে দেওয়ার লক্ষ্য ছিল তার। তিনি আরও ১০ বছর বেঁচে থাকলে আজকে বাংলাদেশ একটি অনন্য দেশ হিসেবে গড়ে উঠতো এবং সমাজে এতো নেতিবাচকতা তৈরি হতো না
৮ দিন আগে