প্রতিবেদক, রাজনীতি ডটকম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতির অগ্রগতিসহ সার্বিক বিষয়ে আলোচনা সভায় অংশগ্রহণের জন্য জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি আমন্ত্রণ পেয়েও অংশ নিতে পারছে না বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন। তিনি বলেছেন, সারাদেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে গড়ে ওঠা ব্যাপক আন্দোলনের বাস্তবতাকে বিবেচনায় নিয়ে জনগণের অভিপ্রায়ের প্রতিফলন ঘটাবার উপযোগী পরিবেশ নিশ্চিত হলে অর্থাৎ সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন জাতীয় সরকার গঠন প্রশ্নে সংলাপ হতে পারে।
রাজধানীর গুলিস্তানে জেএসডির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার দলের ও সহযোগী সংগঠনের নেতাদের এক জরুরি সভায় তিনি এ সব কথা বলেন।
শহীদ উদ্দিন মাহমুদ স্বপন বলেন, গত ২৮ অক্টোবর থেকে দেশের বৃহত্তম বিরোধী দল বিএনপিসহ গণতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দকে নির্বিচারে গ্রেপ্তার করা হচ্ছে। বাড়ি বাড়ি তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এমনকি তালাবদ্ধ রাজনৈতিক দলের কার্যালয়ের সামনে নির্বাচন কমিশনের চিঠি রেখে আসছে-রাজনৈতিক এমন প্রেক্ষাপটে নির্বাচন কমিশনের সাথে কোনো ধরণের আলোচনায় অংশগ্রহণ বা দলের পক্ষে কেউ প্রতিনিধিত্ব করার সুযোগ নেই।
জেএসডির সহ-সভাপতি মোহাম্মদ সিরাজ মিয়ার সভাপতিত্বে ওই সভায় আরও বক্তব্য দেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক কামাল উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি মাইনুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, সাংগঠনিক সম্পাদক এম এ ইউসুফ, মোশারেফ হোসেন মন্টু, কামাল উদ্দিন মজুমদার সাজু, কামরুল আহসান অপু, মোহাম্মদ নাসিম, ছাত্রলীগের সভাপতি তৌফিক উজ জামান পীরাচা প্রমুখ।

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা
১৭ ঘণ্টা আগে
সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
১ দিন আগে
সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।
২ দিন আগে
রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।
৩ দিন আগে