বাগেরহাট প্রতিনিধি

দেশের ৮০টি পল্লীবিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা দুই দফা দাবিতে ষষ্ঠ দিনের মতো কর্মবিরতি পালন করছেন। গত ১ জুলাই থেকে পল্লী বিদ্যুৎ সমিতিগুলোর প্রতি আরইবির অব্যবস্থাপনা, বৈষম্য, দুর্নীতির মাধ্যমে নিম্নমানের মালামাল ক্রয়পূর্বক ভঙ্গুর বিদ্যুৎ লাইন তৈরি করে গ্রাহক ভোগান্তি, দেশের উন্নয়ন বাধাগ্রস্ত করা, সমিতি ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে কর্মবিরতি পালন করছেন তারা।
আন্দোলনকারীদের সঙ্গে আরইবি বৈঠকে বসার দপ্তরাদেশ করলেও মিটিংয়ের সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় আন্দোলনকারীরা আরইবির সঙ্গে ৫ জুলাইয়ের মিটিং বর্জন করেন।
আন্দোলকারীদের একজন নেতা সাজেদুর রাহমান বলেন, ঢাকার আশেপাশের কয়েকজন জিএম এর সাথে আরইবির নির্বাহী পরিচালক আসাফউদ্দৌলা সভা করেন। সভায় তিনি যেসকল সুযোগ-সুবিধা আরইবি দিবে বলে জিএমগণকে জানায় এবং আমরা জানতে পারি সিনিয়র সচিব মহোদয় সেগুলোই সভায় উপস্থাপন করেন। এতে মনে হয় সিনিয়র সচিব মহোদয় আরইবি দ্বারা প্রভাবিত হয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুতের একজন জানান, সিনিয়র সচিব মহোদয়ের মেয়ে আরইবিতে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মরত আছেন। বিধায় তিনি আরইবির প্রতি বেশি আন্তরিক এবং নিরপেক্ষ ভূমিকা পালন করতে পারছেন না।

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ
১ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।
২ দিন আগে
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ
২ দিন আগে
মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।
২ দিন আগে