আজ থেকে আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি

প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের ৩৫টির বেশি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন ‘প্রত্যয়’ স্কিমে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি বাতিলের দাবিতে আন্দোলন করছেন। বেশির ভাগ বিশ্ববিদ্যালয়ে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও গতকালও অব্যাহত ছিল কর্মবিরতি। তবে আজ রোববার থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা পূর্ণ কর্মবিরতি পালন করবেন।

গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সর্বজনীন পেনশন কর্মসূচি ‘প্রত্যয়’ চালুর প্রজ্ঞাপন প্রত্যাহার ও স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তনের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। তাদের এই আন্দোলনে রয়েছেন কর্মকর্তা-কর্মচারীরাও।

বুয়েট শিক্ষকদের কর্মবিরতিতে যোগ দিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. নিজামুল হক ভূইয়া। তিনি বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার সাপ্তাহিক ছুটি থাকলেও আজ (গতকাল) খোলা রয়েছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আন্দোলনের ধারাবাহিকতায় বুয়েট শিক্ষকরা আজ কর্মবিরতি কর্মসূচি শুরু করেছেন। আমি বুয়েটের কর্মসূচিতে অংশ নিয়েছি। এভাবে যে ক্যাম্পাসে যেদিন ছুটি থাকবে, সে ক্যাম্পাসে সেদিন আন্দোলনও স্থগিত থাকবে।’

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর অচলাবস্থা নিয়ে শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের গত বৃহস্পতিবারের নির্ধারিত বৈঠক শেষ পর্যন্ত হয়নি। বৈঠকটি স্থগিত করার কারণ হিসেবে মন্ত্রীর রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কথা বলা হয়েছে। কবে নাগাদ এই বৈঠক হতে পারে, সে ব্যাপারেও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু জানানো হয়নি বলে জানিয়েছেন শিক্ষক নেতারা।

সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচির বিরুদ্ধে আন্দোলনে থাকা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষক নেতারা আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকের অপেক্ষায় থাকার কথা বলছেন। তাঁরা আশা করছেন, শিগগিরই সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে তাঁদের বৈঠক হবে। আলোচনা করেই একটা সমাধানে যেতে চান তাঁরা।

অধ্যাপক নিজামুল হক ভূইয়া সাংবাদিকদের বলেন, ‘সরকারের ভেতরে কিছু স্বার্থান্বেষী বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অপমান করতে পেনশনের প্রত্যয় কর্মসূচি হাজির করেছে। বর্তমান সরকারের পক্ষেই আমরা সব সময় কথা বলেছি। আমরা বিশ্বাস করি, সরকার আলোচনার মাধ্যমে প্রত্যয় কর্মসূচির প্রজ্ঞাপন বাতিলে আমাদের দাবি মেনে নেবে।’

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে