১০ টাকার প্রকল্পে ৫ টাকা ঘুষ দেওয়া চলবে না: পরিকল্পনা মন্ত্রী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৫: ৫৫

পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম বলেন, ১০ টাকার প্রকল্পের মধ্যে ৩ থেকে ৫ টাকা ঘুষ দিয়ে বাকি ৫ টাকার কাজ করা; এসব চলবে না। এই রকম অবস্থা শক্ত হাতে দমন করতে হবে।

বুধবার(১০ জুলাই) পরিকল্পনা মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) ও বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির (বিপিপিএ) কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রী একথা বলেন।

পরিকল্পনা মন্ত্রী বলেন, কথায় কথায় প্রকল্পের মেয়াদ ও ব্যয় বাড়ানো চলবে না। এটা ভালোভাবে মনিটরিং করতে হবে। কোনো প্রকল্পের মেয়াদ ও সময় বৃদ্ধির জন্য যখন আমার কাছে আসে তখন আমি এগুলো সংশোধনের আগে আইএমইডি’র প্রতিবেদন দেখে ব্যবস্থা নিয়ে থাকি। কোনোভাবেই কথায় কথায় সময় ও টাকা বাড়ানো চলবে না।

দেখেশুনে প্রকল্প গ্রহণের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, দেখেশুনে প্রকল্প নিতে হবে। সেই জন্য আমরা কাজ করছি। আমি সব সময় আইএমইডি’র প্রতিবেদন দেখি। অনেকে পিডি একাধিক প্রকল্পের পরিচালক, ফিজিবিলিটিও স্টাডিও ঠিকমতো হয় না। ৩ বছরের প্রকল্প ১১ বছর লাগে, এটা চলবে না।

তিনি আরও বলেন, ভূমি অধিগ্রহণের কাজ আগে করতে হবে। প্রকল্প ধরে বসে থাকলো চলবে না। দ্রুত কাজ করতে হবে। আইএমইডি রিপোর্ট ঠিক না হলে হবে না। আপনারা ঠিকমতো কাজ করবেন। প্রকল্প ঠিক সময়ে, কোয়ালিটিভাবে বাস্তবায়ন করে জনগণকে সুবিধা দিতে হবে। কিছু কিছু বিষয় আমাদের হাত নাই, জমি অধিগ্রহণ, ডলার পরিস্থিতি অনেক সময় প্রকল্প সংশোধন হচ্ছে।

মন্ত্রী বলেন, আপনাদের কাজের মূল্যায়নের উপর প্রকল্প নির্ভর করে। আমাদের কষ্টার্জিত অর্থ কাজে লাগাতে হবে। আমরা বিদেশি সাহায্য কমিয়ে আমতে চাচ্ছি। তাই পরীবিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বলেও তিনি জানান।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

নৈতিক স্খলনের দায়ে এমপি গাজী নজরুলকে জামায়াত থেকে বহিষ্কার

নৈতিক স্খলনের দায়ে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তাকে দল থেকে বহিষ্কারের বিষয়টি অবিলম্বে নির্বাচন কমিশনকে (ইসি) অবহিত করার সিদ্ধান্ত নিয়েছে জামায়াত। দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হ

১ দিন আগে

কর্নেল তাহেরের মতোই ইনু-মেনন রাজনৈতিক প্রতিহিংসার শিকার: জাসদের আলোচনা

মঙ্গলবার (২১ জুলাই) দলটি আলোচনা সভা, প্রতিকৃতিতে মাল্যদান, দলীয় পতাকা অর্ধনমিতকরণ এবং নেত্রকোনার পূর্বধলার কাজলা গ্রামে কর্নেল তাহেরের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের কর্মসূচি পালন করে।

২ দিন আগে

ভিডিও, বিয়ে ও বায়োডাটা— জামায়াত এমপি নজরুলকে ঘিরে একের পর এক প্রশ্ন

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি অন্তরঙ্গ ভিডিও নিয়ে শুরু হওয়া আলোচনা এখন তার দ্বিতীয় বিয়ের দাবি, ভাইরাল হওয়া একটি বায়োডাটার তথ্য এবং ভিডিও ধারণের সময়কাল— সবকিছু ঘিরেই নতুন প্রশ্নের জন্ম দ

২ দিন আগে

এমপি নজরুলকে নিয়ে তথ্য সংগ্রহ চলছে, সাংগঠনিক নিয়মে পদক্ষেপ: জামায়াত

মঙ্গলবার (২১ জুলাই) সংগঠনটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, বিষয়টি দলের নজরে রয়েছে এবং তা পর্যবেক্ষণ করা হচ্ছে।

২ দিন আগে