ভারত ভ্রমণ ভিসা প্রসঙ্গে যা বললেন প্রণয় ভার্মা

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ভারতে ভ্রমণ ভিসা দেওয়ার প্রক্রিয়া এখনই স্বাভাবিক হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা। আজ রবিবার বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

প্রণয় ভার্মা বলেন, ‘লোকবল এখনো কম থাকায় বাংলাদেশিদের জন্য এখনই স্বাভাবিক হচ্ছে না ভারতের ভ্রমণ ভিসা। তবে চিকিৎসা ও শিক্ষাকাজে জরুরি ভিসা সীমিতভাবে চালু রয়েছে।’

বৈঠকে ঢাকা-দিল্লি ফরেন অফিস কনসাল্টেশন নিয়ে ভারত দ্রুত করতে চায় বলে জানায়। পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিন বলেন, ‘পারস্পরিক নির্ভরশীলতার সম্পর্ক জোরদার ও স্বাভাবিক করতে কাজ করছে দুইদেশ। ’

তবে বৈঠকে শেখ হাসিনা ইস্যুতে আলোচনা হয়নি বলে জানা গেছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব— রয়টার্সকে শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’

২ দিন আগে

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: প্রতিমন্ত্রী শাহে আলম

শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’

৩ দিন আগে

প্রতিমন্ত্রী শাহে আলমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

৩ দিন আগে

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

৪ দিন আগে