নিজস্ব প্রতিবেদক

লেবাননে সংঘাত বাড়ায় এবং নিরাপত্তা পরিস্থিতির অবনতি হওয়ার কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে ইচ্ছুক বাংলাদেশি নাগরিকের দ্বিতীয় ব্যাচ আজ বুধবার সন্ধ্যায় একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকায় পৌঁছবে। বিমানটি বৈরুতের স্থানীয় সময় মঙ্গলবার রাত ১০টা ৫০ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হয়েছে।
দুই নবজাতকসহ মোট ৬৫ জনের এই দলটি জেদ্দায় ট্রানজিট বিরতির পর আজ সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। এর আগে সোমবার লেবাননে আটকা পড়া ৫৪ জন বাংলাদেশি নাগরিকের প্রথম দলটি ২১ অক্টোবর সোমবার সন্ধ্যায় দেশে ফিরে আসে। খবর বাসস
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছিলেন, সরকার লেবানন থেকে নথিভুক্ত বাংলাদেশি নাগরিকদের প্রত্যাবাসন শুরু করেছে। বৈরুত থেকে বহির্গামী ফ্লাইটে পর্যাপ্ত আসন না পাওয়ায় সীমিত সংখ্যক প্রবাসীকে ফিরিয়ে আনা হচ্ছে। তিনি আরও বলেন, সামর্থ্যের সীমাবদ্ধতার করণে আমরা একটি বড় দলকে সমুদ্রপথে তুরস্ক পাঠিয়ে সেখান থেকে বিমানে করে বাংলাদেশে ফিরিয়ে আনার চেষ্টা করছি।
সোমবার সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লেবানন থেকে প্রথম দফায় ফেরত আসা ৫৪ বাংলাদেশির খোঁজ-খবর নিতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান প্রবাসী কল্যাণ উপদেষ্টা. আসিফ নজরুল। এ সময় তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধা যারা দেশে আসছেন আমরা তাদেরকে ভিআইপি সুবিধা দেওয়ার চেষ্টা করছি। ফিরে যারা আসছেন তাদের পুনর্বাসন করা যায় কিনা সে বিষয়ে আমরা দেখবো। লেবাননের পরিস্থিতি ঠিক হলে ওনারা আবার যাবেন। আমরা দেশে অথবা বিদেশে তাদের পুনর্বাসনের চেষ্টা করব।

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’
২ দিন আগে
শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’
৩ দিন আগে
রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
৩ দিন আগে
শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
৪ দিন আগে