প্রতি সপ্তাহে ২০০ শহিদ পরিবারকে সহযোগিতা করা হবে : সারজিস

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৮: ২৫

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, প্রতি সপ্তাহে ২০০ জন শহিদ পরিবারকে সহযোগিতা করা হবে। আগামী শনিবার থেকে আর্থিক সহযোগিতা দেয়া শুরু হবে।

শুক্রবার জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে শহীদ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদানের সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সারজিস আলম বলেন, ‘শহিদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান শুরু হবে শনিবার থেকে। এদিন চারটি সেগমেন্টে চেক হস্তান্তরের কাজ করা হবে। ৮ বিভাগেই শহিদ পরিবারকে সহযোগিতার কাজ করা হবে। তবে প্রথম ধাপে ঢাকা বিভাগ নিয়ে কাজ করছি।

তিনি আরও বলেন, বিভিন্ন ভুয়া নম্বর থেকে কল দেয়া হচ্ছে যা আমাদের নয়। ১৬০০০ শুধু এই নম্বরটি থেকে শহিদ পরিবারে কল দেয়া হচ্ছে। প্রত্যেকটি টাকার হিসাব যেন দিতে পারি সেভাবেই কাজ করা হচ্ছে।

সারজিস আলম বলেন, আনঅফিসিয়ালি আহতদের তালিকায় রয়েছে ২৪ হাজার এবং নিহত ১৬শ’র বেশি। যা বারবার যাচাই করা হচ্ছে। আহতদের পুনর্বাসনের কাজও ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হবে। নভেম্বরের মধ্যে ভেরিফিকেশন শেষ হলে ডিসেম্বরের মধ্যে সবার কাছে সহযোগিতা পৌঁছে দেয়া হবে।

তিনি বলেন, প্রত্যেক শহিদ পরিবারকে প্রাথমিক ভাবে ৫ লাখ এবং আহত পরিবারকে ১ লাখ টাকা করে দেয়া হচ্ছে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করব— রয়টার্সকে শেখ হাসিনা

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’

২ দিন আগে

কোনোভাবেই আমি প্রধানমন্ত্রীর বন্ধু না: প্রতিমন্ত্রী শাহে আলম

শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’

৩ দিন আগে

প্রতিমন্ত্রী শাহে আলমকে বিতর্কিত করার অপচেষ্টা চলছে: রাশেদ

রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

৩ দিন আগে

জামায়াত-এনসিপিকে হারানোর ষড়যন্ত্রে জড়িত ছিল ইন্টেরিমও— অভিযোগ শফিকুরের

শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”

৪ দিন আগে