আ.লীগের বিচার দাবি ছাত্রশিবিরের

ডেস্ক, রাজনীতি ডটকম

পতিত আওয়ামী সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে রাজশাহীতে গণমিছিল ও পথসভা করেছে ইসলামী ছাত্রশিবির।

শুক্রবার (৩১ জানুয়ারি) বাদ জুমা মহানগরীর সাহেববাজার জিরোপয়েন্টে ছাত্রশিবির মহানগর শাখার উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।

গণমিছিলটি রাজশাহীর সাহেববাজার বড় মসজিদের সামনে থেকে শুরু হয়ে মহানগরীর মনিচত্বর ও আলুপট্টি মোড় প্রদক্ষিণ করে বড় মসজিদের সামনে গিয়ে এক পথসভায় মিলিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ফাউন্ডেশন সম্পাদক আসাদুজ্জামান ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সম্পাদক নাহিদুল ইসলাম।

পথসভায় বক্তারা বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার গুম, খুন নির্যাতন ও নৈরাজ্য চালিয়ে এতগুলো বছর দেশ শাসন করেছে। তাই আর কোনো আধিপত্যবাদ ও মুজিববাদ ভারতের দালালকে এ দেশে স্থান দেওয়া হবে না। আওয়ামী লীগ এ দেশের মানুষের জন্য রাজনীতি করেনি। বিরোধী মতকে দমন-পীড়ন এবং লুটপাট করে তারা ক্ষমতায় টিকেছিল। এ দেশে তাদের বিচার হতেই হবে। আর বিচারের আগে রাজনৈতিক কর্মসূচির নামে তারা রাজপথে নামার চেষ্টা করলে প্রতিহত করা হবে।

তারা আরও বলেন, আগামীতে রাজশাহীর মাটিতে কোনো ফ্যাসিবাদ ও তার দোসরদের জায়গা হবে না। নিষিদ্ধ ছাত্রলীগ যেন কোনোভাবেই মাথাচাড়া দিয়ে বাংলার জমিনে অরাজকতা করতে না পারে সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। জুলাইয়ের গণহত্যা ৫ মাস পার হয়ে গেলেও এখনো খুনিদের গ্রেপ্তার করা হয়নি। কালক্ষেপণ না করে অবিলম্বে জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের বিচার করতে হবে। এ সময় সব বিশ্ববিদ্যালয় ও কলেজে দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচনেরও দাবি জানানো হয়।

ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর শাখার সেক্রেটারি ইমরান নাজিরের সঞ্চালনায় পথসভায় ছাত্রশিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোস্তাকুর রহমান জাহিদ, ঠাকুরগাঁও শহর সভাপতি আমজাদ হোসেন, রাজশাহী জেলা পূর্ব শাখার সভাপতি রুবেল আলী, রাজশাহী জেলা পশ্চিমের সভাপতি ইলিয়াস আলী বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১ দিন আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

২ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

৩ দিন আগে