জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ বিকেলে

ডেস্ক, রাজনীতি ডটকম

জনমানুষের স্বপ্ন পূরণের লক্ষ্যে আজ (শুক্রবার) আত্মপ্রকাশ করছে তরুণদের নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’ (ন্যাশনাল সিটিজেনস পার্টি)। বিকেল ৩টায় মানিক মিয়া এভিনিউতে দলটি আত্মপ্রকাশ করবে। সংসদ ভবনের দক্ষিণ গেটের সামনে তৈরি করা হচ্ছে প্রধান মঞ্চ, যেখান থেকে নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে।

এদিন (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় রাজধানীর এই এলাকা থেকে দলের শীর্ষ নেতৃত্বের নাম ঘোষণা করা হবে। এই নতুন দলটির আত্মপ্রকাশের আয়োজনের নেতৃত্ব দিচ্ছে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। জাতীয় সংসদ ভবনের নিকটবর্তী বিশাল জমায়েতের মধ্য দিয়ে দলটির আত্মপ্রকাশ হবে।

জাতীয় নাগরিক কমিটির প্রধান সংগঠক সারজিস আলম জানিয়েছেন, অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য, আহত নেতাকর্মী এবং প্রবাসী প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। সেইসঙ্গে, জুলাই আন্দোলনে সক্রিয় অংশগ্রহণকারীরা—শিক্ষার্থী, সাধারণ জনগণ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানের সূচনা হবে পবিত্র কোরআন এবং অন্যান্য ধর্মীয় গ্রন্থের তেলাওয়াতের মাধ্যমে। এরপর, জুলাই বিদ্রোহে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা তাদের অভিজ্ঞতা শেয়ার করবেন। এই সময়, জুলাই আন্দোলন নিয়ে একটি তথ্যচিত্রও প্রদর্শিত হবে।

সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টি তাদের পূর্ণাঙ্গ কমিটি ১৫১ সদস্যের গঠনের পরিকল্পনা করেছে, তবে আজ শুধুমাত্র আংশিক কমিটি ঘোষণা করা হবে।

নতুন দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন আখতার হোসেন, এবং দলের মুখ্য সংগঠক পদে সারজিস আলম (উত্তর), হাসনাত আব্দুল্লাহ (দক্ষিণ), মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও যুগ্ম সমন্বয়ক হিসেবে হান্নান মাসুদ চূড়ান্ত হয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে