অন্তর্বর্তী সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে: পার্থ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে দ্রুত নির্বাচন দিয়ে ক্ষমতা ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে অনেক বেশি সময় দেওয়া হয়েছে। কোনোভাবে এ সরকার আরও বেশি সময় থাকলে অর্থনৈতিক অবস্থা ভালো থাকবে না। দেশে ১৭ বছরে গণতন্ত্রের পথচলার যে বাধাগ্রস্ত হয়েছে বিএনপি তা এগিয়ে নিয়ে যেতে পারবে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর গুলশান ২-এ হোটেল লেকশোরে ‘গণতান্ত্রিক উত্তরণ অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ ও সংখ্যানুপাতিক নির্বাচন বাংলাদেশ ও বৈশ্বিক প্রেক্ষিত’ শীর্ষক সেমিনারে এ কথা বলেন তিনি।

আন্দালিব রহমান পার্থ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার অনেক বেশি সময় পেয়েছে। দেশের অর্থনীতিকে বাঁচাতে হলে এই সরকারকে নির্বাচন দিয়ে সরে দাঁড়াতে হবে।

সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন প্রসঙ্গে আন্দালিব পার্থ বলেন, সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের কথা বলা উচিত না। এর মাধ্যমে সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকতে চায়।

একই অনুষ্ঠানে গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেন,

আমারা এখনো জানি না সরকার কী করতে চায়, সরকারের পরিকল্পনা কী? কোনো রোডম্যাপও জানি না। এসব নিয়ে প্রশ্ন করলে আবার গাদ্দার হয়ে যাই!

জুলাই সনদ নিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য নিয়ে সংকট তৈরি হয়েছে জানিয়ে রাশেদ বলেন, এক দল বলছে তাদের দাবি মেনে না নেওয়া হলে সনদে সই করবে না। এটা গণতন্ত্রের অংশ হতে পারে না। এটা মবোক্রেসি।

গণঅধিকার পরিষদের এই নেতা বলেন, সংসদের ঊচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিভিন্ন দল কথা বলছে। ভিন্নমতও রয়েছে। সরকারের প্রতি আহ্বান, সব দলের সম্মতি নিয়েই সংস্কার করুন। জোর করে সংস্কার চাপিয়ে দিলে তা দীর্ঘস্থায়ী হবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৭ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

১ দিন আগে