প্রতিবেদক, রাজনীতি ডটকম

আইনশৃঙ্খলা বাহিনীর হাতে মারধরের শিকার গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হচ্ছে।
গণঅধিকার পরিষদ জানিয়েছে, নুরুল হক নুর ১৮ দিন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল ও পরে বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। নুর চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে ইচ্ছুক না হলেও চিকিৎসকের পরামর্শে পরিবার ও দলীয় সিদ্ধান্তে তাকে বিদেশে পাঠানো হচ্ছে।
রোববার (২১ সেপ্টেম্বর) গণধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, দেশবাসীর কাছে নুরের দ্রুত সুস্থতার জন্য দোয়া কামনা করছে গণঅধিকার পরিষদ।
এর আগে গত ২৯ আগস্ট গণঅধিকার পরিষদ ও জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের একপর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আইনশৃঙ্খলার বাহিনীর হাতে মারধরের শিকার হন নুরুল হক নুর। তাকে প্রথমে কাকরাইলে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আইসিইউতে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।
নুরের ওপর হামলার ঘটনায় বিভিন্ন রাজনৈতিক দল তীব্র নিন্দা ও ক্ষোভ জানায়। সরকারের পক্ষ থেকেও নিন্দা জানিয়ে বিচার বিভাগীয় তদন্ত ও প্রয়োজনে নুরকে চিকিৎসার জন্য দেশের বাইরে পাঠানোর কথা জানানো হয়। গণঅধিকার পরিষদও তাকে দেশের বাইরে চিকিৎসার জন্য পাঠানোর দাবি জানিয়ে আসছিল।
গণঅধিকার পরিষদের নেতারা বলেন, দেরিতে হলেও উন্নত চিকিৎসার জন্য সরকার যে পদক্ষেপ নিয়েছে, তার জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। তবে একই সঙ্গে বর্বরোচিত এ হামলার ২৪ দিন পেরিয়ে গেলেও জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং সরকারের গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশনের প্রতিবেদনের কোনো অগ্রগতি না হওয়ায় উদ্বেগ প্রকাশ করছি।
নুরের ওপর হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়ে তার দলের নেতারা বলেন, এ আক্রমণ অন্যান্য রাজনৈতিক নেতা তথা দেশের গণতন্ত্রের জন্য অশনি সংকেত। তাই অবিলম্বে এ বর্বরোচিত হামলায় জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিতে গণঅধিকার পরিষদের নেতারা সরকারের প্রতি আহ্বান জানাচ্ছে। তা না হলে দেশের ফ্যাসিবাদবিরোধী জনতাকে সঙ্গে নিয়ে গণঅধিকার পরিষদ রাজপথে কঠোর কর্মসূচি দেবে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।
১৪ ঘণ্টা আগে
শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
১৬ ঘণ্টা আগে
বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।
১৬ ঘণ্টা আগে
ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর
২১ ঘণ্টা আগে