সুষ্ঠু নির্বাচনের জন্য দুই বছর সময় প্রয়োজন: নুর

পটুয়াখালী প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, রাতারাতি নির্বাচন হলে দেশের রাজনৈতিক ব্যবস্থার কাঙ্খিত পরিবর্তন সম্ভব নয়। এজন্য অন্তত দুই বছর সময় নিয়ে সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে।

শুক্রবার (২৯ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর গলাচিপা উপজেলার অফিসার্স ক্লাবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতদের স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নুরুল হক নর বলেন, দেশের রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে অসহিষ্ণুতা ও অবিশ্বাস প্রকট হয়ে উঠেছে। আমরা একটি নিরপেক্ষ প্রশাসন চাই, যেখানে রাজনৈতিক পক্ষপাতের ঊর্ধ্বে থেকে সাধারণ মানুষের অধিকার সুরক্ষিত থাকবে।

তিনি বলেন, শহীদ পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন যে, শহীদদের তথ্য সংগ্রহ করতে গিয়ে পুলিশ তাদের কাছে এক হাজার টাকা দাবি করেছে। এটি অত্যন্ত লজ্জাজনক এবং আমাদের জন্য হতাশার। আমি আমাদের দলের পক্ষ থেকে প্রতিটি শহীদ পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান করার প্রতিশ্রুতি দিচ্ছি।

এ সময় তিনি রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীলতার বিষয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, আমরা সবাই নিজ নিজ সুবিধা এবং পদ-পদবি নিয়ে ব্যস্ত হয়ে গেছি। যারা জীবন দিয়েছেন, তাদের পরিবারের পাশে সেভাবে দাঁড়ানো হচ্ছে না। শহীদ পরিবারগুলো যেন অবহেলার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে শহীদ আতিকের বাবা শাহ আলম হাওলাদার, শহীদ সাগর গাজীর ভাই সোহাগ গাজীসহ শহীদ পরিবারের সদস্যরা বক্তব্য রাখেন।

সভায় আরও বক্তব্য দেন গলাচিপা উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার এবং উপজেলা শ্রমিক অধিকার সংগঠনের সদস্য সচিব আমির হোসেন।

গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমানের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর মুহিত, গলাচিপা থানার ওসি মো. আসাদুর রহমান, উপজেলা জামায়াতের আমির জাকির হোসেন, এবং গলাচিপা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা সোহরাব মিয়া।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে