‘ক্ষমতায় গেলে একটি দল দিল্লির কাছে দেশকে বেঁচে দেবে’

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৫, ১৭: ৪৫
ছবি: সংগৃহীত

একটি রাজনৈতিক দল ক্ষমতায় গেলে বাংলাদেশকে দিল্লির কাছে নতুন করে বেঁচে দেবে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।

শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলার প্রতিবাদে ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে এ মন্তব্য করেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, একটা রাষ্ট্র অথবা একটা জাতিকে জাতির হয়ে ওঠার যে সংগ্রাম-লড়াই তার ভিত্তি হয়ে উঠে তার শক্র চেনার মধ্য দিয়ে। গত ৫৪ বছর সবচেয়ে ক্ষতিকর শক্রকে বন্ধু আকারে আমাদের পরিচয় করানো হয়েছে। গত ৫৪ বছরে আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থ, আত্মমর্যাদা বারবার ভূলুণ্ঠিত হয়েছে। রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য ফকির, মিসকিন ও বস্তির ছেলেরা বড় বড় রাজনৈতিক দলের নেতা হয়েছে।

তিনি বলেন, তারা শক্র চিনে না, তারা জাতির লড়াই বুঝে না। তারা হাজার বছরের ইতিহাসের স্বাধীনতা সার্বভৌমত্ব বোঝে না। এসব ব্যক্তি আজকে রাজনৈতিক দলের নেতা। এরা প্রত্যেক পাড়ায়, মহল্লায়, এলাকাবাসীর কাছে ভোট চেয়ে বেড়াচ্ছে। তারাই চেষ্টা করছে গণঅভ্যুত্থানের সঙ্গে বেইমানি করে কীভাবে বাংলাদেশকে আবার নতুন করে দিল্লির কাছে বেঁচে দেবে।

ব্যারিস্টার ফুয়াদ বলেন, আমাদের বার্তা পরিষ্কার, বাংলাদেশ ৫ আগস্টের অতীতে ফিরে যাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসতে পারবে না। এ দেশের আগামীর লড়াইকে দিল্লির কাছে বেঁচে দিতে পারবে না।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

গণতন্ত্রে ইস্যু থাকবেই, আত্মবিশ্বাসী সব ভালো হবে: ভারতীয় দূত

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, তিনি প্রধানমন্ত্রীকে একজন জনসম্পৃক্ত মানুষ হিসেবে দেখেছেন। তাদের সাক্ষাৎ একজন কূটনীতিক ও প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক বৈঠকের চেয়ে দুই জন জনপ্রতিনিধির সাক্ষাতের মতো ছিল। প্রথমবার দেখা হলেও তার মনে হয়নি যে প্রধানমন্ত্রীর সঙ্গে এর আগে কখ

২ দিন আগে

ক্ষমতায় গিয়ে প্রতারণা করছে বিএনপি: জামায়াত আমির

সোমবার (১০ আগস্ট) দুপুরে গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

২ দিন আগে

জামায়াতের ‘ইতিহাস প্রদর্শনী’ নিয়ে বিতর্ক, রাজনৈতিক টানাপোড়েনের বহির্প্রকাশ?

বিএনপির পক্ষ থেকে এ বিষয়টিকে ‘রহস্যজনক’ বলে অভিহিত করা হয়েছে। আর বিশেষজ্ঞরা মনে করছেন, ক্ষমতাসীন বিএনপির সঙ্গে বিরোধী দল জামায়াতের যে রাজনৈতিক টানাপোড়েন, তারই বহির্প্রকাশ হতে পারে এই প্রদর্শনী।

২ দিন আগে

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকে ভারতীয় দূত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক সোমবার

রোববারের বৈঠকের পর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। তারা বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জানতে চান মন্ত্রীর কাছে। তবে খলিলুর রহমান বৈঠকের আলোচনা নিয়ে কিছু বলেননি। তিনিও কেবল জানিয়েছেন, সোমবার প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন ভারতীয় হাইকমিশনার। ওই বৈঠকের পরই আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে ব

২ দিন আগে