প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডামি নির্বাচন দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের আহ্বায়ক ড. রেজা কিবরিয়া।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে গণ অধিকার পরিষদের আয়োজনে ‘ভোটকেন্দ্রে যাব না, প্রতারণার নির্বাচনকে সমর্থন করব না’ শীর্ষক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
রেজা কিবরিয়া বলেন, ছোট ছোট দলগুলি নির্বাচন খেলার জন্য আওয়ামী লীগের কাছ থেকে যে টাকা নিয়েছেন টাকাগুলো নেন কিন্তু ভোট দিয়েন না। যে ভোট দিতে যায় তাকে বাধা দিবেন এবং নিন্দা করবেন।
তিনি বলেন, শেখ হাসিনার পাতানো নির্বাচনে আমরা কেউ অংশগ্রহণ করব না। আমরা চাই না কেউ এই মিথ্যা নির্বাচনে অংশগ্রহণ করুক। আপনারা এই নির্বাচন থেকে দূরে থাকুন এই ভোট আসল ভোট না। গণভবনে নির্ধারিত হয়ে গেছে কে কে এমপি হবে। এই ডাকাত খুনি সরকারকে প্রতিহত করতে হলে নির্বাচন বর্জন করতে হবে।
তিনি আরও বলেন, এখন যে প্রধান নির্বাচন কমিশনার আছে তাকে বলব আপনি এখনই নির্বাচন বাতিল করেন যদি তা না করেন এর পরের সরকারে আপনাকে দায়বদ্ধ করা হবে। আপনার সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে। আপনার পেনশন থেকে জনগণের টাকাটা আদায় করে নেব। আপনি পরিস্থিতি বিবেচনা করে নির্বাচন বন্ধ করতে পারেন। আমাদের দেশের জনগণের এই সরকারের প্রতি ঘৃণা আরও একটু বাড়লো আমাদের আস্থা কমলো। বিশ্ব দরবারে এই সরকারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভোট হয়ে গেলেও দেশের জনগণ এই সরকারকে মানবে না। এই নির্বাচন দেশের জন্য মারাত্মক একটা ক্ষতি হবে। আপনাদের ভোটকেন্দ্রে যাওয়ার দরকার নাই পুলিশ এবং ছাত্রলীগ মিলে ভোট দিয়ে দিবে।
মানববন্ধন শেষে ডক্টর রেজা কিবরিয়া ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাকের লিফলেট বিতরণ করেন। এ সময় প্রেসক্লাবের সামনে এবং কদম ফোয়াড়ার কাছে কর্মরত ডিএমপি পুলিশকেও লিফলেট প্রদানের চেষ্টা করেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য সচিব ফারুক হাসান,যুগ্ন সদস্য সচিব অধ্যাপক মাহবুব হাসান,যুগ্ন সদস্য সচিব তারেক রহমান ও কেন্দ্রীয় সদস্য মোজাম্মেল মিয়াজী প্রমুখ।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
১ দিন আগে
রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা
১ দিন আগে
২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী
১ দিন আগে
আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে