প্রতিবেদক, রাজনীতি ডটকম

শাহবাগে অবস্থানরত নেতাকর্মী ও ছাত্র-জনতার উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ‘কোনো কিছুর কারণে চাপে পড়ে আমি যদি আন্দোলন প্রত্যাহারের ডাক দিই, তারপরও দাবি আদায় না হওয়া পর্যন্ত সবাই আন্দোলন চালিয়ে যাবেন। সবাই ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ করবো।’
শনিবার (১০ মে) বিকেলে রাজধানীর শাহবাগ মোড়ে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই আহ্বান জানান তিনি।
হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমাদের মত পথ আলাদা হতে পারে। কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। আওয়ামী লীগের সময়ে যারা গুম হয়েছে, খুন হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। তাদের বিচারের দাবিতে একমত হয়েছি।’
এদিকে সকাল থেকে শাহবাগ মোড়ের চারপাশের সড়কগুলো অবরোধ থাকায় যান চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে। তবে অ্যাম্বুলেন্স ও জরুরি সেবার যানবাহন চলাচলে ছাড় দেওয়া হচ্ছে।
ছাত্র-জনতার অবস্থানের কারণে শাহবাগ মোড়ের প্রতিটি সড়কে ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। শুক্রবারের (৯ মে) মতো আজও (শনিবার) শাহবাগে যান চলাচল বন্ধ রয়েছে।
এর আগে হাসনাত আব্দুল্লাহ শুক্রবার (৯ মে) রাত ১১টার দিকে শাহবাগ থেকে তিন দফা দাবিতে শনিবার বিকেল ৩টায় গণজমায়েতের ঘোষণা দেন। একইসঙ্গে তিনি প্রত্যেক জেলা ও উপজেলায়ও এই কর্মসূচি চালিয়ে যাওয়ার আহ্বান জানান।

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
২ দিন আগে
শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে
২ দিন আগে
বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে