শহিদ মিনারে ভাষাশহিদদের প্রতি এবি পার্টির শ্রদ্ধা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১০: ৩৭

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহিদদের স্মরণে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা জানিয়েছে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে আমার বাংলাদেশ পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে দলের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘মহান একুশ’ ও ‘রক্তিম চব্বিশ’ যুগে যুগে মুক্তিকামী বিপ্লবীদের অনুপ্রেরণা। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি/ আমি কি ভুলিতে পারি’ গানের করুণ সুর আমরা আমাদের হৃদয়ে ধারণ করে চলেছি যুগের পর যুগ। ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা প্রতিষ্ঠার জন্য বুকের রক্তে রাজপথ রঞ্জিত করেছিলেন এ দেশের ছাত্র-তরুণরা।

এবি পার্টির চেয়ারম্যান বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান যেন তারই ধারাবাহিক অধিকার রক্ষার বিজয়ী মিছিলের অন্তিম ভাগ। সালাম, বরকত, রফিক, জব্বার, শফিউর, অহিউল্লাহদের আত্মত্যাগের পথ ধরে আবু সাঈদ ও মুগ্ধরা ইতিহাসের অনন্য উদাহরণ তৈরি করে জানান দিয়েছে যুদ্ধ এখনো শেষ হয়নি।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান লে. কর্ণেল অব. দিদারুল আলম, লে. কর্ণেল অব. হেলাল উদ্দিন, বিএম নাজমুল হক, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল মামুন রানা, এবিএম খালিদ হাসান, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক আলতাফ হোসাইন, সাংগঠনিক সম্পাদক (ঢাকা) আমজাদ খান, যুব পার্টির আহ্বায়ক শাহাদাতুল্লাহ টুটুল, যুব পার্টির সদস্য সচিব হাদিউজ্জামান, ছাত্রপক্ষের আহবায়ক মুহাম্মদ প্রিন্স, সহ-কেন্দ্রীয় প্রচার সম্পাদক রিপন মাহমুদ, সহ-দফতর সম্পাদক অ্যাডভোকেট শরন চৌধুরী,আব্দুল হালিম নান্নু, সহ-সাংগঠনিক সম্পাদক শাহজাহান বেপারী, সহ-স্বেচ্ছাসেবা সম্পাদক তফাজ্জল হোসেন রমিজ ও কেফায়েত হোসেন তানভীর, সহ-অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

প্রতিশ্রুতির কোনটিই রক্ষা করতে পারেনি বিএনপি সরকার: নাহিদ ইসলাম

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।

১২ ঘণ্টা আগে

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে