যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ সোমবার (২৭ অক্টোবর)। ১৯৭৮ সালের এদিনে বিএনপির প্রতিষ্ঠাতা ও তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংগঠনটি প্রতিষ্ঠা করেন।

বাংলাদেশি জাতীয়তাবাদ, জনগণের গণতন্ত্র, সামাজিক ন্যায়বিচার ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে উৎপাদনমুখী রাজনীতির মাধ্যমে যুবশক্তিকে কর্মশক্তিতে রূপান্তরিত করা— এই আদর্শ নিয়েই যুবদলের যাত্রা শুরু হয়।

প্রতিষ্ঠাকালে সংগঠনের আহ্বায়ক ছিলেন আবুল কাশেম, পরবর্তীতে তিনি সভাপতি হন। প্রথম সাধারণ সম্পাদক ছিলেন সাইফুর রহমান। পরবর্তী সময়ে মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাইফুল আলম নীরব এবং সুলতান সালাউদ্দিন টুকু যুবদলের নেতৃত্ব দিয়েছেন। বর্তমানে সংগঠনের সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল দিনব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে। সকাল ১১টায় রাজধানীর শেরেবাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণ করবে সংগঠনটি। এতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

দুপুর ১২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হবে, যেখানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। এছাড়া সারা দেশের জেলা ও বিভাগীয় শহরগুলোতেও র‌্যালি ও সামাজিক কার্যক্রমের আয়োজন করা হয়েছে।

যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত জনসম্পৃক্ত সামাজিক কর্মসূচি হাতে নেওয়া হয়েছে— যার মধ্যে রয়েছে মেডিকেল ক্যাম্প, বৃক্ষরোপণসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম। গত ৪ আগস্ট আমরা বড় সমাবেশ করেছি; এবার জনদুর্ভোগ বিবেচনায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাবেশ থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।”

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

১ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে

‘দ্বৈত নাগরিকত্ব’ নিয়ে প্রতিমন্ত্রীর পালটা প্রশ্ন— ‘কে নিউজ করছে? কার এত জ্বালা?’

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’

২ দিন আগে