আ. লীগকে নিষিদ্ধ করতে হবে এটা সিদ্ধান্ত, অনুরোধ নয়: হাসনাত

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আহত এবং শহীদদের রক্তের ওপর দাঁড়িয়ে আমরা আপনাকে ক্ষমতায় বসিয়েছি। আমরা আপনাকে অনুরোধ করছি না, আপনাকে সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছি- আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

শুক্রবার (২ মে) বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিন ফটকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এনসিপির সমাবেশে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, আজ থেকে ৯ মাস আগে আগস্টের ৩ তারিখে ঠিক এমন বিকেলে শহীদ মিনারের উন্মুক্ত মঞ্চে দাঁড়িয়ে সবাই এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছিলাম। আজ ২ মে ছাত্র জনতা এক হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও রায় দিয়েছে। আমরা বাংলাদেশে খুনি আওয়ামী লীগের নিষিদ্ধকরণ চাই।

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এই সমাবেশে এনসিপির কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মির্জা ফখরুলের সংসদীয় আসন শূন্য ঘোষণা

শনিবার (২২ আগস্ট) জাতীয় সংসদ সচিবালয়ের লেজিসলেটিভ সাপোর্ট উইংয়ের আইন প্রণয়ন শাখা-২-এর সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

২ দিন আগে

স্থানীয় সরকারে মঈন খান, খাদ্যে আফরোজা— মন্ত্রিসভায় রদবদল

শুক্রবার মন্ত্রিসভায় নতুন যুক্ত হওয়া মন্ত্রীদের সঙ্গে শপথ নিয়েছেন এম রশিদুজ্জামান মিল্লাতও। তিনি মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্বে ছিলেন। ছয় মাসের যাত্রায় ‘পদোন্নতি’ পেলেন তিনি। প্রতিমন্ত্রী হিসেবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে ছিলেন তিনি, একই মন্ত্রণালয়ে তাকে পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দে

২ দিন আগে

মির্জা ফখরুলের সঙ্গে ‘কাজ করতে উন্মুখ’ ভারতের রাষ্ট্রপতি

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’

২ দিন আগে

প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবিরও, মিল্লাতের ‘পদোন্নতি’

নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ

২ দিন আগে