সরকার বিরোধীদের ফাঁসাতে নাশকতা করছে: নুর

প্রতিবেদক, রাজনীতি ডটকম
নুরুল হক নুর। ফাইল ছবি

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর বলেছেন, সরকার বিরোধীদের ফাঁসাতে পরিকল্পিত ভাবে নাশকতা করছে। ১৭ তারিখ ডিএমপি থেকে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়ে ১৯ তারিখ স্ট্যান্ডবাই ডাক্তার, অ্যাম্বুলেন্স রাখার নির্দেশ দেয়া হয়েছে। অর্থাৎ তারা ১৯ তারিখ ভয়াবহ নাশকতা করে বিরোধীদের ওপর দায় চাপিয়ে জনগণকে ক্ষুব্ধ করে তুলবে এটা সরকারের প্ল্যান ছিল।

অসহযোগ আন্দোলনের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় প্রেস ক্লাবের সামনে বৃহস্পতিবার বিকেলে আয়োজিত ‘পথসভা’ কর্মসূচিতে এসব কথা বলেন।

নুর বলেন, পরিকল্পনা অনুযায়ী রেলে আগুন দিয়েছে। এর আগে গাজীপুরেও একই কাজ করেছে। এমনকি তদন্তের আগেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন এগুলো হরতাল-অবরোধকারীরা করেছে। এটা পরিষ্কার যারা এগুলো বলছেন, তারাই এ কাজ ঘটিয়েছেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী বিরোধী দলের নেতা-কর্মীদের হাত ভেঙে দিতে, পুড়িয়ে দিতে বলেছেন আওয়ামী লীগের নেতা-কর্মীদের। এখন তারা বিরোধী নেতাদের বাসা-বাড়িতে হামলা, অগ্নিসংযোগ করছে। দিনাজপুর জেলার চিরিরবন্দর পুনট্রি এলাকার গণঅধিকার পরিষদের এক নেতার বাসায় রাতের আধারে ভাঙচুর, অগ্নিসংযোগ করে লুটপাট চালায় আওয়ামী লীগের দুর্বৃত্তরা। এরা পাকিস্তানের হানাদারদের চেয়েও ভয়ংকর। এসবের দায় পারেন না।

পথসভায় সঞ্চালনা করেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য শাকিল উজ্জামান। এ সময় বক্তব্য রাখেন, দলের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শহিদুল ইসলাম ফাহিম, আব্দুজ জাহের, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুব অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নাদিম হাসান ও ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হাসান প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে