আ.লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ: রাশেদ প্রধান

প্রতিবেদক, রাজনীতি ডটকম

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগের ধ্বংসস্তূপ থেকে ঘুরে দাঁড়াতে শুরু করেছে বাংলাদেশ। আশা করি একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ স্বনির্ভর হয়ে উঠবে। দারিদ্র্য বিমোচনে অন্তর্বর্তী ও আগামীর সরকার বড় সহায়ক ভূমিকা পালন করবে।

শনিবার (২৩ নভেম্বর) রাজধানীর পুরান ঢাকায় নয়া গণতান্ত্রিক পার্টি (এনজিপি) আয়োজিত মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, আমাদের মনে রাখতে হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার উদারতার কারণে শেখ হাসিনাকে বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। শেখ হাসিনা দেশে প্রবেশের ১৩ দিনের মাথায় শহীদ জিয়াকে জীবন দিতে হয়েছিল। একইভাবে বিএনপি যদি উদার রাজনীতির নামে আওয়ামী লীগকে বাংলার মাটিতে রাজনীতি করার সুযোগ দেয় তাহলে আওয়ামী লীগই বিএনপিসহ আমাদের নিঃশেষ করার খেলায় নামবে। সুতরাং সব দলমত এক হয়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা প্রয়োজন।

মওলানা ভাসানীর স্মৃতিচারণ করে তিনি বলেন, আমাদের মওলানা ভাসানীর আদর্শে রাজনীতিতে এগিয়ে যেতে হবে। তাহলে রাজনীতিবিদদের মধ্যে কখনো প্রতিহিংসার রাজনীতি, ক্ষমতার লোভ, দুর্নীতি, এমপি-মন্ত্রী হওয়ার খায়েশ জাগবে না। আগামীর বাংলাদেশ গড়তে হলে মওলানা ভাসানী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মেজর এম এ জলিল, শফিউল আলম প্রধানদের মতো জেগে উঠতে হবে।

নয়া গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ মান্নানের সভাপতিত্বে ও মহাসচিব ইমরুল কায়েসের পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রহমান, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান শামসুদ্দিন পারভেজ, বিএনপি নেতা মো. ইসাহাক সরকার, বাংলাদেশ স্বাধীনতা পার্টির চেয়ারম্যান গফুর মিয়া, সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে