বাজার নিয়ন্ত্রণে পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছে না: গণতন্ত্র মঞ্চ

প্রতিবেদক, রাজনীতি ডটকম

অন্তর্বর্তী সরকারের ১০০ দিনের কার্যক্রম মূল্যায়ন করে গণতন্ত্র মঞ্চ বলেছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের গৃহিত পদক্ষেপের কার্যকারিতা দেখা যাচ্ছে না। বিএনপির শরিক এই জোট বাজার পরিস্থিতিকে বেসামাল আখ্যায়িত করে দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতিতে ক্ষোভ প্রকাশ করেছে।

সোমবার নাগরিক ঐক্যের কেন্দ্রীয় কার্যালয়ে গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় পরিচালনা পরিষদের সভায় দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি পর্যালোচনা করা। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সভার সিদ্ধান্ত তুলে ধরে গণতন্ত্র মঞ্চ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনজীবনের সংকট সমাধানের দাবিতে আগামী ২৭ নভেম্বর বেলা ১১টায় পুরানা পল্টন মোড়ে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুিষ্ঠত হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতি আবশ্যক খাদ্যপণ্য এখনও স্বল্প আয়ের সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে। যেসব পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহার বা কমিয়ে আনা হয়েছে খুচরা বাজারে তারও কোন প্রভাব নেই।

বৈঠকের প্রস্তাবে বলা হয়, পুরানো মুনাফাখোর বাজার নিয়ন্ত্রণে এখনও বহাল তবিয়তে রয়েছে। তাদের দৌরাত্ন কমিয়ে সাধারণ মানুষকে স্বস্তি দিতে সরকারের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করার আহবান জানানো হয়। টিসিবির তত্পরতায় যোগান বৃদ্ধি ও অভাবী পরিবারসমুহকে নগদ অর্থ প্রদানের উদ্যোগ নিতে সরকারের প্রতি দাবি জানান তারা।

সভায় বলা হয়, বাজারের বেসামাল পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে সরকারের অনেক ভালো উদ্যোগও ব্যর্থ হয়ে যেতে পারে।

গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মঞ্চের কেন্দ্রীয় নেতা নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণ সংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহবায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক এডভোকেট হাসনাত কাইয়ুম, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্য এর সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার প্রমুখ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে