যুক্তফ্রন্টের নাম পরিবর্তনের আহ্বান আবদুল মান্নানের

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তিনটি নিবন্ধিত রাজনৈতিক দল নিয়ে যুক্তফ্রন্ট নামে নতুন একটি জোট গতকাল বুধবার আত্মপ্রকাশ করে। ছবি: সংগৃহীত

কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে গঠিন নতুন জোট যুক্তফ্রন্ট এর নাম পরিবর্তনের আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান।

এক বিবৃতিতে আব্দুল মান্নান বলেন, সম্প্রতি কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের নেতৃত্বে যুক্তফ্রন্ট নামে একটি রাজনৈতিক জোট গঠনের সংবাদ আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমি এর তীব্র প্রতিবাদ করছি এবং যুক্তফ্রন্ট নামটি পরিবর্তন করার জন্য সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি আহ্বান জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরও বলেন, প্রকৃতপক্ষে বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে যুক্তফ্রন্ট নামের জোটটি বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরীর নেতৃত্বে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে ২০১৮ সালে গঠিত হয়। তখন থেকেই আমরা যুক্তফ্রন্টের নামে বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি।

আবদুল মান্নান আরও বলেন, আমি যুক্তফ্রন্ট নামটি পরিবর্তন করার জন্য কল্যাণ পার্টির চেয়ারম্যান সৈয়দ মুহাম্মদ ইবরাহিমের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

আমরা আবারও আন্দোলনের জন্য প্রস্তুতি নিচ্ছি : নাহিদ ইসলাম

নাহিদ বলেন, আপনাদের প্রতি আহ্বান ও অনুরোধ থাকবে, আমরা আবারও আন্দোলনের প্রস্তুতি নিচ্ছি। আমরা দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ আছি। এটি কোনো দলের বা জোটের বিষয় নয়; এটি বাংলাদেশকে রক্ষা করার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে রক্ষার বিষয়। জুলাইয়ের শহীদদের রক্ত যেন বৃথা না যায়, সেই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব।

১ দিন আগে

হামে উদ্বেগ তৈরি হলেও দ্রুত পদক্ষেপ নিয়েছে সরকার: ডা. রফিক

মানুষের মধ্যে হাম নিয়ে উদ্বেগ তৈরি হলেও সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে জানিয়ে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দলও হামের প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’

১ দিন আগে

নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন ফারজানা সিঁথি

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টায় রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। প্রার্থীরা ১২ এপ্রিলের মধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন বলে জানান তিনি।

২ দিন আগে

‘জ্বালানি ও খাদ্য নিরাপত্তায় সরকারের বক্তব্যের সঙ্গে বাস্তবের মিল নেই’

অর্থনীতি ও জ্বালানির বিকল্প হিসেবে ব্লু ইকোনমির কথা বলা হলেও, বাস্তবে কয়েকটি জাহাজ চলাচল ও মাছ আহরণের বাইরে এ খাতে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি নেই।

২ দিন আগে