নির্বাচনে অংশ নেবে জাতীয় পার্টি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টি অংশ নিবে বলে জানিয়েছে দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু। দ্বাদশ ভোটের প্রচারণা শুরু হওয়ার আগের দিন ভোটে অংশ নেয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে তিনি বলেছেন, সব বাধা অতিক্রম করে আমরা নির্বাচন করছি। কোন চাপ নয়, স্বাধীনভাবে সিদ্ধান্ত নিয়ে ভোটে এসেছি।

রোববার বিকেলে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

গত ৩০ নভেম্বর ২৮৯ আসনে প্রার্থীর হওয়ার কথা জানায় জাপা। তবে ভোটের পরিবেশ নিয়ে উদ্বিগ্ন দলটি জানায়, নির্বাচনের প্রচারণা শুরুর আগে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। গুঞ্জন রয়েছে এর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে আসন বণ্টন নিয়ে একাধিক বৈঠক করেছে দলটি।

সাংবাদিকদের চুন্নু বলেন, আমাদের একটা দাবি ছিল যে একটা ভালো ভোটের পরিবেশ যদি সৃষ্টি হয়, তাহলে জাতীয় পার্টি নির্বাচনে থাকবে। ইসি ও সরকারের আশ্বাসে মোটামুটিভাবে একটা আস্থা এসেছে যে তারা নির্বাচনটা ভালোভাবে করতে চান। সরকার ইসিকে সহযোগিতা করে যাচ্ছে, আমাদের প্রতিশ্রুতি দিয়েছে নির্বাচন হওয়ার আগ পর্যন্ত তারা সহযোগিতা করবে। সেই কারণে জাপা চেয়ারম্যান জিএম কাদেরের পক্ষ থেকে সব প্রার্থীকে অনুরোধ করছি যে, আমরা এ নির্বাচনে অংশগ্রহণ করব।

আসন সমঝোতা প্রসঙ্গে জাপা মহাসচিব বলেন, ২৮৩ আসনে ভোট করছি। কিছু কিছু আসনে আমাদের যারা সিনিয়র নেতা যারা আছেন; সেই সমস্ত আসনে তাদের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছে বা হবে এ রকম একটা অবস্থায় আছি। বাট নির্বাচনে আমরা যাচ্ছি এটাই বড় কথা। সেই সংখ্যাটা আপনারা জানতে পারব না। সব বাধা অতিক্রম করে নির্বাচনটা আমরা করছি। সেটাই বড় কথা। আমরা জাতীয় পার্টির পক্ষ থেকে ঘোষণা দিচ্ছি।

কোনো চাপ ছিল কি না জানতে চাইলে তিনি বলেন, চাপ থাকলে তো যারা নির্বাচনে আসে নাই তারাও আসতো। না কোন চাপ না, স্বাধীনভাবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচনকে অর্থবহ করতে ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের লক্ষ্যে ক্ষমতাসীনদের সঙ্গে আলোচনা চলছে, আলোচনা চলবে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে