'রাজনীতি উত্তরাধিকার সূত্রের সাম্রাজ্য নয় যে, রাজার ছেলে রাজা হবে'

পটুয়াখালী প্রতিনিধি

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, রাজনীতি কোনো জমিদারি প্রথা নয়, উত্তরাধিকার সূত্রে পাওয়া সাম্রাজ্য নয়। রাজার ছেলে রাজা হবে, এমপির ছেলে এমপি হবে, মেয়রের ছেলে মেয়র হবে এর নাম রাজনীতি নয়। বৃহস্পতিবার সন্ধ্যায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলা খেলার মাঠে গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। গণঅধিকার পরিষদের কলাপাড়া উপজেলা শাখার উদ্যোগে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়।

নুরুল হক নুর বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের যে সুফল এ দেশের মানুষ পেয়েছে, সে সুফল পৌঁছে দিতে গণঅধিকার পরিষদের জন্ম হয়েছে। দুই-এক বছরের মধ্যে দেশে জাতীয় সংসদ নির্বাচন হবে। গণঅধিকার পরিষদ ৩০০ আসনে প্রার্থী দিয়ে নির্বাচন করবে।

এর আগে পটুয়াখালীর দশমিনা উপজেলা সদরে জেলা পরিষদ ডাকবাংলোয় স্থানীয় সংবাদকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় নূর বলেন, দখলবাজি, চাঁদাবাজি, অন্য রাজনৈতিক দলের কর্মসূচিতে বাধা দেওয়াসহ ফ্যাসিস্ট আওয়ামী লীগ যা যা করেছে, এখন বিএনপিও তাই করছে। সম্প্রতি পটুয়াখালীতে আমাদের নেতাকর্মীর ওপর হামলা চালানো হয়।

বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর চিঠিতে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীকে তাঁকে সহযোগিতার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিএনপি আমাদের আন্দোলনের সহযোগী এবং তাদের সঙ্গে আমাদের একটা বোঝাপড়া রয়েছে। তাই হামলার বিষয়টি বিএনপির কেন্দ্রীয় নেতাদের জানিয়েছি। হয়তো এজন্য ওই চিঠি দেওয়া হয়েছে।

এদিন দুপুরে তিনি জেলা গণঅধিকার পরিষদ কার্যালয়ে পটুয়াখালীর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিকেলে বরগুনার আমতলী উপজেলায় এক সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে