প্রতিবেদক, রাজনীতি ডটকম

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্মরণকালের সবচেয়ে নাজুক বলে জানিয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের (জি এম কাদের)।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি মারাত্মকভাবে বিপর্যস্ত। আইনশৃংখলার এত নাজুক অবস্থা স্মরণকালে নেই বললেই চলে। শুধু রাজধানী নয়, সারা দেশেই মানুষ আতঙ্কে ঘুমাতে পারছে না। দেশ এখন চোর, ডাকাত আর ছিনতাইকারীর অভয়ারণ্য। দেশ যেন এক আতঙ্কের রাজ্য।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয়ে নিজের জন্মদিনের এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নেতাকর্মীদের শুভেচ্ছায় সিক্ত জি এম কাদের এ সময় ফের দেশ ও দেশের মানুষের কল্যাণে আজীবন কাজ করে যাওয়ার কথা বলেন।
জাপা চেয়ারম্যান বলেন, আমরা আগেও বলেছি, অপারেশন ডেভিল হান্ট বিরোধীমত দমনে পরিচালিত হচ্ছে। নিরাপদ মানুষদের ধরে অন্যায়ভাবে হত্যা মামলায় অভিযুক্ত করা হচ্ছে। তাদের হয়রানি ও গ্রেপ্তার করা হচ্ছে। আর অপরাধীরা বুক চিতিয়ে অপরাধ করে বেড়াচ্ছে।
এ সময় রাজনীতিতে বিভাজন তৈরি না করে সবাইকে নিয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতেও সরকারের প্রতি আহবান জানান জাতীয় পার্টির এই চেয়ারম্যান।
এ দিন দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে জি এম কাদেরের জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা, ফুলেল শুভেচ্ছা ও কেক কাটা অনুষ্ঠান হয়।
এর আগে সকাল থেকেই জাতীয় পার্টি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ফুল, মিষ্টি ও কেক নিয়ে তাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় আনন্দঘন পরিবেশে নেতাকর্মীরা পার্টি চেয়ারম্যানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে তার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু ও কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার ছাড়া পার্টির প্রেসিডিয়াম সদস্যরা জাপা চেয়ারম্যানকে জন্মদিনে ফুলেল শুভেচ্ছা জানান। শুভেচ্ছা জানান চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী ছাড়াও সম্পাদকমণ্ডলীর সদস্য, সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য, জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক মারুফ ইসলাম তালুকদার প্রিন্স ও সদস্য সচিব আরিফ আলী খান এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের পার্টি ইউনিট, অঙ্গ ও সহযোগী সংগঠনের সব স্তরের নেতারা।

বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
১১ ঘণ্টা আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
১ দিন আগে
সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।
১ দিন আগে
তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
২ দিন আগে