বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে : নুর

পটুয়াখালী প্রতিনিধি

কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিয়ে অন্যদের অবজ্ঞা করা যাবে না বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশে একটি বিশেষ মহল সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে আমরা সকলে ঐক্যবদ্ধ থেকে সেটা হতে দেব না।

পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে স্মরণ সভায় এসব কথা বলেন নুরুল হক নুর।

পটুয়াখালী-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভার আয়োজন করা হয়।

সভায় নুরুল হক নুর বলেন, স্বৈরাচার ফ্যাসিবাদী আন্দোলনে শাহজাহান খান লড়াকু সৈনিক ছিলেন।

তিনি আরো বলেন, গলাচিপা দশমিনার সকল হিন্দু মুসলিমদের মেলবন্ধন করে সম্প্রীতি রাজনীতি করেছেন শাহজাহান খান। আমি অনুরোধ করবো তার পরিবারের যারা আছেন গলাচিপা-দশমিনার সকল মানুষের সাথে সম্পর্ক রেখে অসম্প্রদায়ীক রাজনীতির ধারা অব্যাহত রাখবেন।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মরহুম শাহজাহান খানের স্ত্রী আনোয়ারা শাহজাহান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সোহরাব মিয়া তার ছেলে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ শিপলু খান, পৌর বিএনপির সহ সভাপতি মো, মনিরুজ্জামান নেছার, উপজেলা যুবদলের যুগগ্ম আহ্বায়ক আশীষ কুমার সাহা ও সাহাবুদ্দিন সিকদার, এছাড়াও পৌর বিএনপির সাবেক সভাপতি রফিক খান, উপজেলা বিএনপির যুগ্য সাধারণ সম্পাদক আবদুস সোবাহান মিয়া প্রমুখ

উল্লেখ্য ২০২২ সালের বিএনপির বরিশাল বিভাগীয় মহাসমাবেশে যাওয়ার পথে আওয়ামীলীগ সন্ত্রাসী বাহিনীর হামলায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ২৮ নভেম্বর মৃত্যুবরণ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

২ দিন আগে