অপরাধীদের দমনে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ: গণফোরাম

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ডাকাতি, ধর্ষণ, ছিনতাই, নারী ও শিশুর প্রতি সহিংসতা, খুনসহ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরীর ব্যর্থতাকে দায়ী করেছে গণফোরাম।

দলটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক ডা. মো. মিজানুর রহমান এক যৌথ বিবৃতিতে বলেন, শক্ত হাতে অপরাধীদের দমনে স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্যর্থ। বরং আগের মতোই আইনশৃঙ্খলা বাহিনী নিশ্চুপ, মানুষ আতঙ্কিত। আইনশৃঙ্খলা পরিস্থিতির এমন অবনতি হয়েছে যে রাস্তাঘাট, এমনকি নিজের ঘরেও মানুষ নিরাপদ নয়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে গণফোরামের শীর্ষ দুই নেতা এ কথা বলেন। দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু এ বিবৃতি গণমাধ্যমে পাঠিয়েছেন।

বিবৃতিতে গণফোরাম নেতারা বলেন, ধর্মীয় উসকানিতে মানুষের মধ্যে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চলছে। একের পর এক ঘটনা ঘটেই চলছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো কার্যকর পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছেন।

গণফোরাম নেতারা আরও বলেন, সারা দেশে চাঁদাবাজি, জবরদখল, মামলা বাণিজ্যসহ অপরাধমূলক কর্মকাণ্ড ব্যাপক হারে বেড়ে গেছে। এর দায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এড়াতে পারে না।

বিবৃতিতে অবিলম্বে আইনশৃঙ্খলা পরিস্থিতি পূর্ণরুদ্ধারে কার্যকর পদপেক্ষ নিতে সেনাবাহিনী ও যৌথ বাহিনীর প্রতি জোর দাবি জানান গণফোরাম সভাপতি ও সাধারণ সম্পাদক।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন ‘সিন্ডেকেটে’র আশঙ্কা জামায়াত-এনসিপির

মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে

১ দিন আগে

জাতিসংঘ অধিবেশন: সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি হবে তারেক রহমানের প্রথম নিউইয়র্ক সফর। বিএনপি সরকার গঠনের পরও এটিই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন।

১ দিন আগে

চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধেও ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী

তিনি বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়েছি। বিশেষ করে ডিএমপিসহ অন্যান্য মেট্রো এলাকায় যারা এ রকম চাঁদাবাজ, চিহ্নিত সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, তাদেরকে অতি শিগগির যদি আমরা হেফাজতে না নিতে পারি, আইনের আওতায় না আনতে পারি, তাহলে যারা যারা ব্যর্থ হবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

২ দিন আগে

অনৈতিক সম্পর্কের তথ্য জানায় ড্রাইভারকে প্রাণনাশের হুমকি দেন এমপি নজরুল

শনিবার (২২ আগস্ট) রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কাছে দাবি জানান ওবায়দুর।

২ দিন আগে