হরতালের সমর্থনে গণফোরাম-পিপলস পার্টির বিক্ষোভ

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতালের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

মঙ্গলবার বেলা ১১টায় রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকি থেকে নয়া পল্টন হয়ে নাইটিঙ্গেল মোড় হয়ে কাকরাইল হয়ে শিল্পকলা একাডেমির সামনে দিয়ে জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ পর্যন্ত মিছিল এবং মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দল দুটির নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী। এতে বক্তব্য রাখেন গণফোরাম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু। সংক্ষিপ্ত সমাবেশ সঞ্চালনা করেন গণফোরাম ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী।

উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ছাত্র সম্পাদক অ্যাডভোকেট মো. সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিবুর রহমান বুলু, সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, কেন্দ্রীয় কমিটির সদস্য ইমাম হোসেন, কামাল উদ্দিন সুমন, আনোয়ার ইব্রাহীম সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

বাংলাদেশ পিপলস পার্টিরপ্রেসিডিয়াম মেম্বার নাজমা আক্তার, দপ্তর সম্পাদক মো. আনোয়ার মল্লিক, শ্রম বিষয়ক সম্পাদক মো. লিটন জোয়ার্দার, ছাত্র সম্পাদক সারোয়ার হোসেন উৎসবসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে