ব্যক্তি বা রাজনৈতিক দল নিয়ন্ত্রণের কথা বললে সংকুচিত হবে অর্থনীতি: ড. দেবপ্রিয়

প্রতিবেদক, রাজনীতি ডটকম

ব্যক্তি কিংবা রাজনৈতিক দল নিয়ন্ত্রণের কথা বললে অর্থনীতি সংকুচিত হবে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

শনিবার (২৬ অক্টোবর) সকালে রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেস স্টাডিজ আয়োজিত গণতান্ত্রিক পুনর্গঠনের জন্য সংলাপে তিনি এই মন্তব্য করেন।

দেবপ্রিয় বলেন, ‘সংস্কারের দুটি অংশ, প্রথমটি জমে থাকা সংস্কার। যেগুলো আগের সরকারের সংস্কার করা উচিত ছিল। দ্বিতীয়টি হলো মধ্যম আয়ের দেশে যাবার জন্য কি করবো। অর্থনৈতিক পরিস্থিতিতে যদি স্বস্তি না পায় প্রাতিষ্ঠানিক সংস্কার বা নির্বাচনে আগানোর দিকে বাধাগ্রস্ত হবো।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্র যখন কুক্ষিগত হয়ে যায় তখন সবচেয়ে বড় ভূমিকা যাদের রাখার কথা তারা হলো আপনারা যারা কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রাখেন। তাহলে সে উচ্চবর্গীয় মানুষরা কেন গণতান্ত্রিক ব্যবস্থা সৃষ্টি করতে ব্যর্থ হয়ে গেলো?’

‘প্রকৃত মজুরির দিকে লক্ষ্য রাখতে হবে, পণ্যের ন্যায্যমূল্য নির্ধারণ করতে হবে। আমাদের অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারণ করবে আমরা কবে প্রাতিষ্ঠানিক সংস্কার বা নির্বাচনের দিকে যাবো, যোগ করেন দেবপ্রিয়।

এই অর্থনীতিবিদ বলেন, ‘আমরা যদি মনে করি অন্তর্বর্তী সরকার যদিও তারা গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এসেছে তারাই সব সমাধান করে দিয়ে যাবে বিদেশিদের সহায়তায়। এমন ভ্রান্ত জগতে যদি আমরা বসবাস করি তাহলে বিপ্লব করাটাই তো ভুল হয়ে গেছে। এখানে প্রত্যেকেই যে যার দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে আমরা উচ্চবর্গের মানুষেরা যে ভুল করেছি সেটা যেনো আমাদের নতুন প্রজন্মের কাছে সংশোধন করে তুলে ধরতে পারি।’

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে