নির্বাচনে অংশ না নেয়ার সিদ্ধান্ত গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। শনিবার দুপুর ২টায় রাজধানীর এলিফ্যান্ট রোডে গণফোরামের সভাপতি মোস্তফা মোহসীন মন্টুর সভাপতিত্বে তার নিজ কার্যালয়ে দল দুটির যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

দল দুটির নেতারা বলছেন, জনআকাঙ্ক্ষা ও গণতন্ত্রকামী রাজনৈতিক দলগুলোর মতামত উপেক্ষা করে ক্ষমতাসীন সরকারের ক্ষমতা দখলের ষড়যন্ত্র মোতাবেক পুতুল নির্বাচন কমিশন তথাকথিত তফসিল ঘোষণা করে দেশকে বিপর্যয়ের দিকে ঠেলে দিয়েছে। ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন ও ২০১৮ সালের নিশিরাতের ভোট ডাকাতির নির্বাচনের যেভাবে জনগণের ভোটাধিকার হরণ করে অবৈধভাবে ক্ষমতা দখল করেছে পুনরায় জনগণের অধিকার ছিনতাইয়ের নীল নকশা তৈরি করেছে এই ফ্যাসিবাদী সরকার।

তারা আরও বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিরোধী মতের নেতাকর্মীদের ওপর গায়েবি মামলা, হামলা ও নির্বিচারে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো এবং দ্রুত রায়ে সাজা প্রদান করছে যে নিপীড়ক সরকার, সেই সরকারের অধীনে সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রশ্নই আসে না। জোর জবরদস্তির কোনো নির্বাচনে এ দেশের জনগণ অংশগ্রহণ করবে না। যেসকল দল বা জোট জনবিরোধী এই নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটাধিকার হরণ করবে তারাও দেশের জনগণের নিকট বিশ্বাসঘাতক হিসেবে চিহ্নিত হবে এবং জনবিচ্ছিন্ন হয়ে পড়বে।

গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি জনগণের দাবি বাস্তবায়নে এই অবৈধ তফসিল বাতিল, সংসদ বিলুপ্তিকরণ এবং শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে গণ আন্দোলন অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহিউদ্দিন আবদুল কাদের।

বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, কো-চেয়ারম্যান পারভীন নাসের খান ভাসানী ও মহাসচিব মো. আবদুল কাদের।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিকেলে বিজয়নগরে ১১ দলের সমাবেশ

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আজকের সমাবেশের পাশাপাশি আগামী ৪ জুলাই দেশব্যাপী সকল জেলায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল করবে ১১ দলীয় জোট।

১ দিন আগে

ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশব্যাপী যুবদলের প্রতিবাদ মিছিল

বিএনপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে শিষ্টাচারবহির্ভূত মন্তব্যের তীব্র সমালোচনা করে তিনি আরও বলেন, "রাজনৈতিক শিষ্টাচার লঙ্ঘনকারীদের আমরা স্পষ্ট ভাষায় হুঁশিয়ার করে দিতে চাই—যুবদল রাজপথের সংগঠন। রাজপথে থেকেই আমরা অতীতে সব ষড়যন্ত্র মোকাবিলা করেছি, এবারও এসব অপপ্রচারের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।"

১ দিন আগে

নিষিদ্ধ আ.লীগের বিচারের দাবিতে রাজধানীতে জামায়াতে ইসলামীর মিছিল

বিক্ষোভ মিছিলটি মিরপুরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে নেতৃত্ব দেন ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান।

১ দিন আগে

সংসদে জামায়াত নিষিদ্ধের দাবি তুললেন বিএনপির এমপি রফিকুল

সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার দাবি তুলেছেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার বিরোধিতাকারী কোনো দলের বাংলাদেশের রাজনীতিতে থাকার অধিকার নেই।

২ দিন আগে