বিজ্ঞপ্তি

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি বলেছে, জাতীয় ঐক্য কমিশন প্রণীত জুলাই সনদ এখন নৈতিক ভিত্তি হারিয়েছে। দলটির মতে, কথিত ঐক্যমত্য কমিশনের প্রণীত এই দলিল প্রতারণাপূর্ণ ও চাতুর্যমিশ্রিত, যা বর্তমান জাতীয় সংকট আরও গভীর করেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ওয়ার্কার্স পার্টি জানায়, “জুলাই সনদ স্বাক্ষরের পর ড. ইউনুসের নেতৃত্বাধীন সরকার নির্বাচন ও গণভোটের সময় নিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছে। এর ফলে ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় সংসদ নির্বাচন অনিশ্চিত হয়ে পড়েছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “এক বছরেরও বেশি সময় ধরে ৬০ শতাংশ ভোটারের সমর্থিত দলগুলোকে বাদ দিয়ে একটি কথিত ঐক্যমত্যের কাগজ তৈরি করা হয়েছে, যা প্রকৃতপক্ষে প্রতারণাপূর্ণ। আলোচনায় যেসব বিষয়ে ঐকমত্য হয়েছিল, তা চূড়ান্ত দলিলে প্রতিফলিত হয়নি। বরং কমিশনের কিছু ব্যক্তির রাজনৈতিক স্বার্থই সেখানে স্থান পেয়েছে।”
ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে অভিযোগ করা হয়, “ড. ইউনুস ব্যর্থ ও অযোগ্যতার প্রমাণ দিয়েছেন। তার শাসনামলে খুন, রাহাজানি, হামলা-মামলা, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের মিথ্যা গ্রেফতারসহ মানবাধিকার লঙ্ঘন চরম পর্যায়ে পৌঁছেছে।”
বিবৃতিতে আরও বলা হয়, “ফ্যাসিবাদ দমনের নামে ড. ইউনুস এখন চূড়ান্ত ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন। সাম্রাজ্যবাদী শক্তি মৌলবাদী গোষ্ঠীর সহায়তায় দেশে গৃহযুদ্ধের ষড়যন্ত্রে লিপ্ত।”
এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ওয়ার্কার্স পার্টি আহ্বান জানিয়েছে—মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী রাজনৈতিক ও সামাজিক শক্তিগুলোর ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে দুঃশাসনের অবসান ঘটাতে।

সালাহউদ্দিন বলেন, ‘১১ বছর আগের ঘটনা… স্মৃতিতে এখনও জ্বলজ্বল করে; এখনও স্মরণে এলে শরীরে শিহরণ জাগায়। চোখ বাঁধা কালো কাপড়ে, হাত বাঁধা স্টিলের হ্যান্ডকাফে। এক নয়, দুই নয়, দশ নয়, টানা ৩২ ঘণ্টা এভাবে কেটেছে আমার। সেই স্মৃতি এখনও আমাকে কষ্ট দেয়, মনের ভেতরে রক্তক্ষরণ হয়।’
২ দিন আগে
এর আগে ১৮ আগস্ট (মঙ্গলবার) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে মাদরাসার শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদরাসার শিক্ষার্থী ও পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হন। পরে অনুষ্ঠানটি পণ্ড হয়ে যায়। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভ
২ দিন আগে
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজায় ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালু এবং টোল আদায়কে আরও আধুনিক, দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে একটি অ্যাপ তৈরির সিদ্ধান্ত হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ
২ দিন আগে
শনিবার (২৯ আগস্ট) বেলা পৌনে দুইটার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ দুঃখ প্রকাশ করেন। হাসনাত লিখেছেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি চেয়ে সংসদে যে বক্তব্য দিয়েছিলাম, তাতে ব্রাহ্মণবাড়িয়ার মানুষের সঙ্গে ভুল-বোঝাবুঝি সৃষ্টি হওয়ায় দুঃখ প্রকাশ করছি।
৩ দিন আগে