প্রতিবেদক, রাজনীতি ডটকম

গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুলহক নুর বলেছেন, আওয়ামী লীগ রাজনীতিকে জুয়া খেলায় পরিণত করেছে। সাকিবের মতো জুয়াড়িরা আওয়ামী লীগ থেকে মনোনয়ন পায়। সাকিব বিশ্বসেরা ক্রিকেটার হলেও তার আচরণ ও অপকর্ম সম্পর্কে সকলের জানা। সাকিব, ফেরদৌস কীভাবে আওয়ামী লীগের মনোনয়ন পায়?
সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর সপ্তম দফায় ডাকা ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে রাজধানীর বিজয়নগরে আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।
নুর বলেন, দুঃখজনক ও দুভার্গ্য সামাজিকভাবে পরিচিত কিছু মানুষ সুবিধার জন্য স্রেফ আওয়ামী লীগের নগ্ন দালালি করছে, ব্যবহৃত হচ্ছে। সরকার রাজনীতিকে তামাশায় পরিণত করছে। নামসর্বস্ব দল যাদের নেতা নাই, কর্মী নেই তারা আজ নির্বাচন করছে, আবার বিরোধী দলও হতে চায়। দালাল ও রাজনৈতিক নেতৃত্ব চেনার সুযোগ জনগণের সামনে এসেছে। এখন সময় কারা দেশপ্রেমিক আর কারা দাললা সেটা চিহ্নিত করার।
তিনি আরও বলেন, জনগণের আস্থা রাখার মতো একটা প্রতিষ্ঠানও রাখেনি। সব জায়গায় দুর্বৃত্তায়ন ও দলীয়করণ করেছে। বিচার বিভাগ আজকে মানুষের সঙ্গে সবচেয়ে বেশি অবিচার করছে। আইজিপির ভাই, প্রধান বিচারপতির ভাই আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাচ্ছে। আওয়ামী লীগ সবাইকে টিস্যুর মতো ব্যবহার করছে। সাবেক আইজিপিকে নূর মোহাম্মদ, খেলোয়াড় নাঈমুর রহমানকে এমপি বানিয়ে ছিল ব্যবহার করে আবার টিস্যুর মতো ফেলে দিয়েছে।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে পুরানা পল্টন আল রাজী কমপ্লেক্সের সামনে থেকে মিছিল শুরু করেন গণঅধিকার পরিষদ। মিছিলটি পল্টন মোড় ও নাইটিংগেল মোড় হয়ে বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানিরট্যাংকির মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এ সময় গণঅধিকার পরিষদের (একাংশ) সাধারণ সম্পাদক রাশেদ খাঁন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য আবু হানিফ, শাকিল উজ্জামান, শহিদুল ইসলাম ফাহিম, ফাতেমা তাসনিম, অ্যাডভোকেট সরকার নুরে এরশাদ সিদ্দিকী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান, জিলু খান, সহ-নারী বিষয়ক সম্পাদক মীর দিলরুবা সুলতানা, যুব পরিষদের সভাপতি মনজুর মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক নাদিম হাসান, সাংগঠনিক সম্পাদক মুনজাজুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি তারিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
১ দিন আগে
রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা
১ দিন আগে
২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী
১ দিন আগে
আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে