সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়ার আবেদন জানিয়ে ইসিকে তৃণমূল বিএনপির চিঠি

প্রতিবেদক, রাজনীতি ডটকম
তৃণমূল বিএনপির দলীয় পতাকা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবমুক্ত রাখার লক্ষ্যে সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা প্রদানসহ ভোটকেন্দ্রে অবস্থানের নির্দেশনা জারির আবেদন জানিয়ে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে তৃণমূল বিএনপি।

চিঠিতে চলমান নির্বাচনী প্রচার কার্যক্রমে বিভিন্ন প্রতিবন্ধকতা সম্পর্কে অবহিত করতে ইসির সঙ্গে সাক্ষাৎকারের জন্য সময় চেয়ে আবেদনও করা হয়েছে চিঠিতে।

সোমবার তৃণমূল বিএনপির মহাসচিব ও নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ড. তৈমুর আলম খন্দকার স্বাক্ষরিত চিঠিতে এ আবদেন জানানো হয়।

চিঠিতে যেসব বিষয় উল্লেখ করা হয়েছে

১. ইতোপূর্বে জাতীয় সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছিল, যাদের দায়িত্ব ছিল মাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করা।

২. ২০১৮ সালের নির্বাচনে সেনাবাহিনী শুধুমাত্র স্ট্রাইকিং ফোর্স হিসেবে টহলরত ছিল, ভোট কেন্দ্রে অবস্থান নেয় নাই। ফলে ভোট কেন্দ্রের ভিতরের জালিয়াতি এবং ভয় দেখিয়ে জোরপূর্বক ভোট ছিনিয়ে নেয়াসহ ভোট কেন্দ্র দখলের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য সেনাবাহিনী কোন আইনগত অধিকার প্রাপ্ত হয় নাই।

৩. এমতাবস্থায় সুষ্ঠু ও প্রভাবমুক্ত নির্বাচন করার লক্ষ্যে সেনাবাহিনীকে ম্যাজিসট্রেসি ক্ষমতাসহ ভোট কেন্দ্রে অবস্থানের নির্দেশিকা জারী হওয়া আবশ্যক।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাতে তৃণমূল বিএনপির মহাসচিব ড. তৈমুর আলম খন্দকার বিষয়গুলো বিস্তারিত আলোচনা করবেন বলেও চিঠিতে বলা হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে