৭ জানুয়ারির নির্বাচন বানরের পিঠা ভাগের নির্বাচন: সুব্রত চৌধুরী

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী। ছবি: সংগৃহীত

গণফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেছেন, ৭ জানুয়ারির নির্বাচন জনগণের নির্বাচন নয়, এই নির্বাচন আসন ভাগাভাগির নির্বাচন, লুটপাটের নির্বাচন, বানরের পিঠা ভাগের নির্বাচন। নির্বাচন কমিশনকে আওয়ামী লীগের দলীয় অঙ্গ সংগঠন নির্বাচন কমিশন লীগ বানিয়েছে।

শুক্রবার বেলা ১১টায় রাজধানীর কাকরাইল থেকে নাইটিঙ্গেল, নয়াপল্টন মোড় হয়ে বিজয়নগর পানির ট্যাংকি হয়ে পুরানা পল্টন মোড় ও আশপাশের এলাকায় লিফলেট বিতরণ এবং গণসংযোগ করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি। এ সময় এসব কথা বলেন সুব্রত চৌধুরী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন ও অত্যান্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে বিচার বিভাগকেও তারা দলীয় করণ করে নিজেদের সুবিধা মত ব্যবহার করছে। ৭ জানুয়ারি কোনো নির্বাচন নয় এই নির্বাচনের সঙ্গে জনগণের কোন সম্পৃক্ততা নেই। নিজেরা নিজেরাই আনন্দ করছে, মহানন্দ! এই আনন্দ লুটপাট, ভাগবাটোয়ারা ও দেশটা গিলে খাওয়ার আনন্দ। লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হাজার হাজার মানুষকে বন্ধি করেছে, শুধু ২৮ অক্টোবরের পরে প্রায় ২৫ হাজার নেতা-কর্মীদের গ্রেপ্তার করেছে, তাদের বেল দেওয়া হচ্ছে না।

তিনি আরও বলেন, ৭ জানুয়ারির নির্বাচন বর্জন করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে রাজপথের আন্দোলনের মাধ্যমে নির্দলীয় নিরপেক্ষ সরকার ফিরিয়ে আনবে দেশের জনগণ।

এ সময় বক্তব্য দেন বাংলাদেশ পিপলস পার্টির চেয়ারম্যান বাবুল সরদার চাখারী, পার্টির মহাসচিব আবদুল কাদের, গণফোরাম তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু।

কর্মসূচিটি সঞ্চালনা করেন গণফোরাম ছাত্র বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সানজিদ রহমান শুভ।

এ সময় উপস্থিত ছিলেন গণফোরাম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, কেন্দ্রীয় কমিটির সদস্য কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, আনোয়ার ইব্রাহীম, সোলায়মান অয়ন, সাইফুল ইসলামসহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।

এ ছাড়া বাংলাদেশ পিপলস পার্টির কো-চেয়ারম্যান পারভিন নাসের খান ভাষানী, দপ্তর সম্পাদক আনোয়ার মল্লিক, শ্রম বিষয়ক সম্পাদক লিটন জোয়ার্দারসহ কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বিএনপি এখন সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল: রিজভী

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

১ দিন আগে

জামায়াতের ‘ছায়া সরকার’ থেকে এনসিপি আউট: রাশেদ খান

রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা

১ দিন আগে

অভ্যুত্থানের পর জাতীয় নির্বাচন— কতটা বদলাল দেশের রাজনীতি?

২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী

১ দিন আগে

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে