ভোটযুদ্ধে প্রকৃত সৈনিকদের বিজয়ী করতে হবে : মান্না

প্রতিবেদক, রাজনীতি ডটকম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ‘ভোটের রাজনীতিতে বাংলাদেশ এখন টালমাটাল। যদি এই সরকার ভালো নির্বাচন করে যেতে পারে। তাহলে দেশের সম্মান বাঁচবে। ভোটযুদ্ধে প্রকৃত সৈনিকদের বিজয়ী করতে হবে। তাহলে সুন্দর সুশাসন ও স্বনির্ভর বাংলাদেশ উপহার দেওয়া যাবে।’

সোমবার (২৫ আগস্ট) দুপুরে বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ঐক্যের উদ্যোগে কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহমুদুর রহমান মান্না বলেন, ‘স্বৈরাচার শেখ হাসিনা ভোটের নামে দেশের মানুষের সঙ্গে তামাশা করেছেন। দেশের নাগরিকদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করেছেন। দিনের ভোট রাতে করে নিজ দল আওয়ামী লীগ ও তাদের পাতানো বিরোধী দল জাতীয় পার্টি ও জাসদের প্রার্থীদের বিজয়ী করেছেন। দেশে তিনবার নির্বাচনের নামে যা হয়েছে, তাতে বিশ্বদরবারে মানুষের সামনে মুখ দেখানোর উপায় নেই। গোটা পৃথিবীর কাছে আমাদের দেশের সম্মান নষ্ট হয়েছে।’

তিনি বলেন, ‘বর্তমানে বিএনপির সামনে তেমন প্রতিদ্বন্দ্বী দেখছি না। নির্বাচনে দাঁড়াবে অনেকেই, আমিও দাঁড়াতে পারি। কিন্তু বলছি না আমি তাদের পক্ষে বা বিপক্ষে দাঁড়াব। কিন্তু প্রশাসন ও পুলিশ বিভাগ যদি মনে করে তারাই ক্ষমতায় যাবে। তাহলে তখন থেকেই তাদের স্যালুট দিতে শুরু করবে। তবে পুলিশ ভাইদের বলছি, যদি নাগরিক ঐক্যের কারো অন্যায় দেখেন, সঙ্গে সঙ্গে তাদের ধরে ফেলবেন। বিএনপি দেখে যেমনটা চিন্তা করছেন, এমনটার প্রয়োজন নেই।’

নাগরিক ঐক্য বগুড়া জেলা নেত্রী রাজিয়া সুলতানা ইভার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মিসভায় সংগঠনের কেন্দ্রীয় সদস্য আব্দুর রাজ্জাক তালুকদার সজীব, নাগরিক ঐক্য নেতা সাইদুর রহমান সাগর, মামুনুর রশিদ, মকুল হাসান বাবু, আলিফ হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ভারতীয় গণমাধ্যমে প্রধানমন্ত্রীর দিল্লি সফর রোববার, ঢাকা বলছে সিদ্ধান্ত হয়নি: রয়টার্স

প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি বলে রয়টার্সকে জানিয়েছেন তার প্রেস সচিব এ এ এম সালেহ। তিনি বলেন, শেখ হাসিনা ও ‘অন্যান্য পলাতক অপরাধীদের’ প্রত্যর্পণের বিষয়ে ভারতের জবাবের অপেক্ষায় রয়েছে ঢাকা।

১৫ ঘণ্টা আগে

শপথের আগে জিয়া দম্পতির কবর জিয়ারত নবনির্বাচিত রাষ্ট্রপতির

শপথ নেওয়ার আগে বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং দলের প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

১৬ ঘণ্টা আগে

মন্ত্রিসভায় যুক্ত হচ্ছে নতুন ৪ মুখ, শপথ রাতে

বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, মন্ত্রিসভায় নতুন যুক্ত হতে যাওয়া তিন পূর্ণ মন্ত্রী হতে যাচ্ছেন— আবদুল মঈন খান, আন্দালিভ রহমান পার্থ ও সাচিং প্রু জেরী। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে মন্ত্রিসভায় আসতে যাচ্ছেন মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

১৭ ঘণ্টা আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন জানাল ফ্রান্স ও সুইজারল্যান্ড

ফ্রান্স দূতাবাস তাদের ভেরিফায়েড ফেসবুক পেজের পোস্টে মির্জা ফখরুলের দীর্ঘ রাজনৈতিক জীবনের কথা তুলে ধরে। বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রায় একজন প্রবীণ রাজনীতিবিদ হিসেবে তাঁর অবদানের কথাও উল্লেখ করে দূতাবাসটি। একই সঙ্গে বাংলাদেশ ও ফ্রান্সের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার পুনর

২১ ঘণ্টা আগে