প্রতিবেদক, রাজনীতি ডটকম

দুর্নীতি, দুবৃর্ত্তায়ন ও অর্থপাচার রোধ, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বাজার সিন্ডিকেট ভাঙ্গা এবং মুক্তিযুদ্ধের চেতনায় সাম্রাজ্যবাদবিরোধী অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করে ইশতেহার প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। ২৮ দফা নির্বাচনী ইশতেহারে ১৪৪টি উপধারায় আর্থ—সামাজিক অবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ইশতেহার পাঠ ও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন পার্টির পলিটব্যুরো জননেতা নুর আহমদ বকুল।
পলিটব্যুরো সদস্য কামরূল আহসানের সঞ্চলনায় অনুষ্ঠানটি পরিচালিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও পলিটব্যুরো সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড তপন দত্ত এবং ইশতেহার রচনা কমিটির সদস্য ও কেন্দ্রীয় কমিটির নেতা শরীফ শমসির।
নুর আহমদ বকুল সাংবাদিকদের জানান, ওয়ার্কার্স পার্টির নিজস্ব প্রতীক হাতুড়ি মার্কায় ২৩ জন প্রার্থী ও জোটের প্রার্থী ২ জন এই নির্বাচনে অংশগ্রহণ করছেন। ২৮ দফা নির্বাচনী ইশতেহারে ১৪৪টি উপধারায় আর্থ—সামাজিক অবস্থার নানা দিক তুলে ধরা হয়েছে।
সংবাদ সম্মেলনে আসন্ন জাতীয় সংসদকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার ব্যাপারে নির্বাচন কমিশনের অঙ্গীকারকে স্মরণ করিয়ে বলা হয়, এই নির্বাচনে যে কোনো ধরণের ব্যর্থতা বিএনপি— জামাতসহ বিদেশি শক্তি ষড়যন্ত্রের পথকে প্রশস্ত করবে। সাংবিধানিক ধারাবাহিকতা বজায় রাখতে সুষ্ঠু নির্বাচনের কোনো বিকল্প নেই।

বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, সারা দেশে বিএনপি শক্তিশালী সংগঠনে পরিণত হয়েছে। বিএনপি কখনো জনগণের সাথে প্রতারণা করেনি, জনগণের অঙ্গিকার রক্ষা করে যাচ্ছে। বিএনপি জনপ্রিয় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।
১ দিন আগে
রাশেদ খান লিখেছেন, ‘বিরোধীদলের ছায়া সরকার থেকে এনসিপি আউট! জামায়াত কখনো ক্ষমতায় গেলে প্রকৃত সরকার থেকেও এভাবেই এনসিপি আউট থাকবে। সাংগঠনিক সক্ষমতা না থাকার পরেও এনসিপিকে এতোগুলো আসন ও প্রার্থীদের নির্বাচনী খরচ দান করার মূলেই ছিলো জামায়াতের ৭১ এর অপরাধকে মোছার অপচেষ্টা করা। কিন্তু শাক দিয়ে যেমন মাছ ঢা
১ দিন আগে
২০২৪ সালের জুলাই-আগস্টে ঘটে যাওয়া ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল স্লোগানই ছিল ‘রাষ্ট্র সংস্কার’ এবং একটি ‘নতুন রাজনৈতিক বন্দোবস্তে’র সূচনা। আন্দোলন-পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের সময়কাল, ঐতিহাসিক জুলাই সনদ ও ২০২৬ সালের জাতীয় নির্বাচন ঘিরে দেশের সর্বস্তরের মানুষের প্রত্যাশা ছিল আকাশচুম্বী। সেই জাতী
১ দিন আগে
আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’
২ দিন আগে