৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ : নুর

পটুয়াখালী প্রতিনিধি

গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘বিএনপির সঙ্গে কোনো রাজনৈতিক জোট করিনি। আমরা কোনো সংসদীয় আসন ভাগাভাগি বা জাতীয় সরকার গঠন করব না। বরং গণ অধিকার পরিষদ নির্বাচনে ৩০০ আসনে এককভাবে প্রার্থী দেবে।’

মঙ্গলবার (২৯ অক্টোবর) পটুয়াখালীর গলাচিপায় যাওয়ার পথে বরিশাল নগরীর চৌমাথায় যাত্রাবিরতিতে বরিশাল মহানগরের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন তিনি। আজ তার নিজ উপজেলা গলাচিপায় একটি সমাবেশে যোগ দেবেন নুর।

তিনি আরো বলেন, ‘আমরা সব রাজনৈতিক দল একত্র হয়ে হাসিনাবিরোধী আন্দোলন করেছি, কিন্তু আন্দোলন-পরবর্তী সময়ে বিএনপি আমাদের বিভিন্ন কার্যক্রমে বাধা প্রদান করেছে। আমরা দলের হাইকমান্ডকে জানিয়েছি তাই বিএনপি থেকে প্রেস রিলিজ করে আমাদের সহযোগিতা করার কথা বলা হয়েছে।’

বরিশাল মহানগর গণ অধিকার পরিষদের সভাপতি গোলাম কিবরিয়া, সিনিয়র সহসভাপতি শফিকুল ইসলাম সাগর, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক সোহাগ ফরাজি মহানগর ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, মহানগর যুবর সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন, শ্রমিক অধিকার পরিষদের ইলিয়াস মিয়াসহ অসংখ্য নেতা উপস্থিত ছিলেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর নিয়োগ সংবিধান মেনেই: আইনমন্ত্রী

আসাদুজ্জামান বলেন, ‘প্রথমত, আইনে যেটা আছে, সেটা আছে। দ্বিতীয়ত, সরকার যেটা করেছে সংবিধান মেনেই করেছে। এখানে (সংবিধানের) ব্যত্যয়ের কিছু ঘটেনি। সুতরাং আমরা যা করেছি, সাংবিধানিকভাবেই করেছি।’

২ দিন আগে

৫ সেপ্টেম্বর ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখে জামায়াতের লংমার্চ

জনগণের গণরায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্যের নিয়মতান্ত্রিক আন্দোলন অব্যাহত থাকবে।

২ দিন আগে

সৌদি বাদশাহ ও যুবরাজকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ রাষ্ট্রপতির

ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়া তাদের পক্ষ থেকে রাষ্ট্রপতির কাছে এ অভিনন্দন পৌঁছে দেন। এ সময় সৌদি বাদশাহ ও যুবরাজকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি।

২ দিন আগে

মির্জা ফখরুলকে অভিনন্দন, একসঙ্গে কাজ করার আগ্রহ জিনপিংয়ের

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সবসময় একে অন্যকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

৩ দিন আগে