গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার ও ন্যায্য মজুরির দাবি সিপিবির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
গার্মেন্টস শ্রমিক হত্যার বিচার দাবি ও তাদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবিতে শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে সিপিবি। ছবি: সংগৃহীত

মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলনকারী গার্মেন্টস শ্রমিকদের গুলি করে হত্যা ও তাদের ওপর দমন-পীড়ন এবং দ্রুত গার্মেন্টস খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণার দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে দলটি। এ সময় এই দাবি জানায় দলের নেতারা।

সমাবেশে বক্তারা বলেন, গাজীপুর ও মিরপুরসহ বিভিন্ন অঞ্চলে গার্মেন্টস শ্রমিকরা মজুরি বৃদ্ধির জন্য যে লড়াই আন্দোলন করছে, সেই যৌক্তিক আন্দোলনকে দমন করার জন্য সরকার ও মালিকপক্ষ পুলিশ ও গুন্ডাবাহিনী লেলিয়ে দেয়, হামলা করে, মামলা দিয়ে, গুলি করে শ্রমিক হত্যা করে শ্রমিকের যৌক্তিক আন্দোলনকে দমনের চেষ্টা কখনই সফল হবে না।

তারা আরও বলেন, দ্রব্যমূল্যের অব্যাহত ঊর্ধ্বগতি, আয় বৈষম্য শ্রমিকদের জীবনকে দুর্বিসহ করে তুলেছে। শ্রমিকরা বাধ্য হয়ে জীবন বাঁচানোর তাগিদেই আন্দোলনে নেমেছে। শ্রমিকের মুখে আহারের বন্দোবস্ত না করে মালিক পক্ষের তাবেদার সরকার শ্রমিকের বুকে বুলেটবিদ্ধ করে হত্যা করছে, শ্রমিকের ঘরের ব্যবস্থা না করে, মামলা দিয়ে তাদের ঠিকানাহীন করছে।

সমাবেশ থেকে শ্রমিকদের আন্দোলনে সংহতি জানিয়ে নেতারা বলেন, কমিউনিস্ট পার্টি শ্রমিক শ্রেণির পার্টি, মেহনতি মানুষের পার্টি। এই পার্টি শ্রমিক স্বার্থে সর্বদাই এই সংগ্রামে তাদের সঙ্গে থেকে এই সংগ্রাম অগ্রসর করে নিয়ে যাবে। অবিলম্বে শ্রমিক নির্যাতন ও হত্যা বন্ধ করতে হবে। এবং হত্যাকারীদের খুঁজে বের করে গ্রেপ্তার ও বিচারের আওতায় নিয়ে আসতে হবে। শুধু গার্মেন্টস নয়, সকল ক্ষেত্রেই বর্তমান বাজার দর অনুযায়ী সকল ক্ষেত্রে শ্রমিকদের জন্য ন্যূনতম মজুরি ঘোষণা করে, তা কার্যকর করতে হবে এবং গার্মেন্টস ক্ষেত্রে তাদের যৌক্তিক মজুরির দাবি মেনে নিতে হবে।

সিপিবি নেতা মোহাম্মদ শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহকারী সাধারণ সম্পাদক মিহির ঘোষ, কেন্দ্রীয় কমিটির সদস্য ও শ্রমিকনেতা রুহুল আমীন ও কেন্দ্রীয় সংগঠক গার্মেন্টস শ্রমিকনেতা সাদেকুর রহমান শামীম প্রমুখ।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

বুধবার হবিগঞ্জে ফের সমাবেশ এনসিপির, সারা দেশেও বিক্ষোভ

হবিগঞ্জে দলীয় নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের অবরুদ্ধ রাখার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। পাশাপাশি যে হবিগঞ্জে হামলার ঘটনা ঘটেছে, সেখানে ফের বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। বিএনপি কত রক্ত ঝরা

১৭ ঘণ্টা আগে

দলীয়করণ চললে বিএনপি থেকে ‘জাতীয়তাবাদী’ শব্দ বাদ দিতে হবে: সারজিস

সোমবার (২৭ জুলাই) বিকেলে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় এনসিপির ‘দেশ গড়তে জুলাই জাগরণ কর্মসূচি’ উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

১ দিন আগে

বিএনপিকে ফ্যাসিবাদী বলা জামায়াতের ‘জ্ঞানের অভাব’: ফখরুল

সিলেটে জামায়াতের জনসভায় দলটির আমিরের বক্তব্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, জামায়াতের নেতার উচিত নিজেদের দলের গঠনতন্ত্র আগে ভালোভাবে পড়া।

২ দিন আগে

৭০তম জন্মবার্ষিকীতে ‘সাইফুল হক: যে জীবন মানুষের তরে’ গ্রন্থের মোড়ক উন্মোচন

রোববার (২৬ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর তোপখানা রোডে কালের দাবি প্রকাশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষাবিদ, গবেষক, লেখক, সাংবাদিক, কবি, সংস্কৃতিকর্মী, বুদ্ধিজীবী, নাগরিক সমাজের প্রতিনিধি এবং গণতান্ত্রিক আন্দোলনের সহযোদ্ধাসহ প্রায় তিন শতাধিক অতিথি অংশ নেন।

৩ দিন আগে