ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশ নিতে আগ্রহীদের মনোনয়ন সংগ্রহের জন্য বাড়তি একদিন সময় দিয়েছিল কর্তৃপক্ষ। এ দিন আরও ৯৩ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এ নিয়ে ডাকসু নির্বাচনে ২৮ পদে প্রার্থী হতে মোট ৬৫৮ জন মনোনয়ন সংগ্রহ করলেন।
মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে ডাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানান। তবে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) কোন পদে কতজন মনোনয়ন নিয়েছেন, সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।
ব্রিফিংয়ে জানানো হয়, এ দিন হল সংসদগুলোর জন্যও কয়েকজন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। তবে সে সংখ্যা সুনির্দিষ্টভাবে জানানো হয়নি। এ ছাড়া এ দিন মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১০৬ জন।
এর আগে গত ১২ আগস্ট ডাকসু নির্বাচনের মনোনয়ন বিতরণ কার্যক্রম শুরু হয়। এ কার্যক্রম শেষ হওয়ার কথা ছিল গতকাল সোমবার। পরে গতকালই এক বিজ্ঞপ্তি দিয়ে এ সময় একদিন বাড়িয়ে মঙ্গলবার করা হয়। এ ছাড়া মনোনয়ন জমা দেওয়ার শেষ সময়ও আজ মঙ্গলবার থেকে বাড়িয়ে আগামীকাল বুধবার করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী মনোনয়ন সংগ্রহের বর্ধিত সময় শেষ হলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে ব্রিফ করা হয়।
মনোনয়ন সংগ্রহ ও জমার সময় বাড়ানোর বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক জসীম বলেন, শিক্ষার্থীরা কাল (সোমবার) অনেক দূর থেকে এলেও সময় শেষ হয়ে যাওয়ায় মনোনয়ন ফরম দেওয়া হয়নি। পরে রাতে আমরা আলোচনা করেছি, ডাকসু নির্বাচন নিয়ে তাদের দীর্ঘ দিনের প্রত্যাশা রয়েছে। তাই আমরা মূল তফসিলের ডেডলাইনগুলো পরিবর্তন না করে আমাদের সক্ষমতায় যতটা ‘ফ্লেক্সিবল’ হওয়া যায় সে অনুযায়ী একদিন বাড়িয়ে মনোনয়নপত্র বিতরণ ও জমার সিদ্ধান্ত নিয়েছি।
ফজিলাতুন্নেছা মুজিব হলে মনোনয়নপত্র তুলতে বাধা দেওয়ার বিষয়ে জানতে চাইলে অধ্যাপক জসীম বলেন, তদন্ত কমিটি কাজ করছে। আমরা আশা করেছিলাম আজ (মঙ্গলবার) বিকেলের মধ্যে তদন্ত প্রতিবেদন পাব। তবে সেটি এখনো পাইনি। প্রতিবেদন পেলে সে অনুযায়ী ব্যবস্থা নিয়ে জানানো হবে।
এদিকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জুলিয়াস সিজার এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্যানেলের সব প্রার্থীর প্রার্থিতা বাতিল চেয়েছে ছাত্র ইউনিয়ন ঢাবি শাখা। এ বিষয়ে জানতে চাইলে প্রধান নির্বাচন কমিশনার বলেন, অভিযোগ যা আসছে খতিয়ে দেখা হচ্ছে। সার্বিকভাবে সিদ্ধান্ত নিয়ে আমরা জানাব।

শেখ হাসিনা বলেন, ‘ফেরার পর আমাকে গ্রেপ্তার করতে পারে, এমনকি মেরেও ফেলতে পারে। তারপরও আমাকে ফিরতে হবে। আমার দলের নেতাকর্মীরা ভয়াবহ দমন-পীড়নের শিকার। মৃত্যু যদি আসেই, তবে আমি চাই সেটা আমার নিজের মাটিতে আসুক— যেখানে আমার বাবা-মা শায়িত আছেন, যেখানে তাদের রক্ত ঝরেছে।’
১ দিন আগে
শাহে আলম আরও বলেন, ‘শ্রদ্ধেয় তারেক রহমান বড় হয়েছেন পড়াশোনা করেছে ঢাকা শহরে। আমার জন্ম, বেড়ে ওঠা, পড়াশোনা বগুড়া এবং শিবগঞ্জে। উনার সঙ্গে আমার রাজনৈতিকভাবে সাক্ষাতই হয়েছে ৯৩-৯৪ সালে, আমি ছাত্রদলের সেক্রেটারি হওয়ার পরে... যখন উনি বগুড়া যাওয়া আসা শুরু করেন।’
২ দিন আগে
রাশেদ খানের ভাষ্য, মীর শাহে আলমকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘনিষ্ঠ হিসেবে তুলে ধরে তার সমালোচনার আড়ালে মূলত প্রধানমন্ত্রীকে বিতর্কিত করার অপচেষ্টা চালানো হচ্ছে।
২ দিন আগে
শফিকুর রহমান বলেন, “ইন্টেরিম গভর্নমেন্টের পরিচয় ছিল নিরপেক্ষ, দল নিরপেক্ষ। তারাও এই ষড়যন্ত্রে শরিক ছিল। এটা তারাই স্বীকার করেছে যে, ষড়যন্ত্র করে ১১ দলকে হারানো হয়েছে।”
৩ দিন আগে