বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কর্মসূচি ঘোষণা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
ফাইল ছবি

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। এই দিন উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। সব ঠিক থাকলে আগামী শুক্রবার (১৫ নভেম্বর) সংগঠনটি এই কর্মসূচি পালন করবে। বুধবার (১৩ নভেম্বর) বিকেলে রাজধানীর বাংলামোটরে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সভা থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সমন্বয়ক আবদুল কাদের বলেন, মূলত এটি একটি অনানুষ্ঠানিক সভা ছিল। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ জন সমন্বয়ক উপস্থিত ছিলেন। আলোচনায় এসেছে তিনটি বিষয়। প্রথমত, একটি নির্বাহী কমিটি গঠন করা হবে। এতে ২০ থেকে ২২ জন থাকবে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, সাত কলেজের প্রতিনিধিসহ জেলা পর্যায় থেকে দুই-একজন করে প্রতিনিধি এই কমিটিতে থাকবে।

তিনি আরও বলেন, এ ছাড়া একটি ‘অর্গানাইজিং টিম’ থাকবে। যেটি সেলভিত্তিক ভাগ করে কাজ করবে। কে কোন সেলে থাকবে, সাংগঠনিক কী দায়িত্ব পালন করবে সব এখানে থাকবে। সেলটা এই মাসের মধ্যে গঠন করা হবে। আরেকটা বিষয় হচ্ছে, কমিটি বর্ধিতকরণ। যে অর্গানোগ্রাম করা হয়েছে, সেটা বর্ধিত করা হবে এ মাসের মধ্যে।

এদিকে, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের ১০০তম দিন আগামী ১৫ নভেম্বর। দিনটি ঘিরে কর্মসূচি হাতে নিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ প্রসঙ্গে আবদুল কাদের বলেন, আগামী ১৫ তারিখ গণঅভ্যুত্থানের ১০০তম দিন পূর্ণ হবে। এ উপলক্ষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রাল বডি ঢাকায় অবস্থানরত আহতদের হাসপাতালে গিয়ে খোঁজ-খবর নেবে, শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ, মতবিনিময় ও পরামর্শ করবে। একই সঙ্গে জেলা পর্যায়ে যারা আছেন, তারা শহীদ পরিবারগুলোর সঙ্গে সাক্ষাৎ করবেন।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

মানবাধিকার কমিশন হলো বিরোধী দল দমন কমিশন: হাসনাত

জাতীয় মানবাধিকার কমিশনকে ‘বিরোধী দল ও মত দমন কমিশন’ বরে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। ২০০৯ সালের জাতীয় মানবাধিকার কমিশন আইন পুনঃপ্রচলনের বিরোধিতা করে তিনি বলেছেন, এই আইন কার্যকর হলে তা জাতিকে এগিয়ে নেওয়ার পরিবর্তে পিছিয়ে দেবে।

২ দিন আগে

শেরপুর-৩ আসনে নির্বাচন বর্জন জামায়াত প্রার্থীর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত থাকা শেরপুর-৩ আসনে নানা অনিয়ম ও কারচুপির অভিযোগ তুলে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মাসুদুর রহমান। আজ বৃহস্পতিবার বেলা সোয়া ৩টার দিকে শ্রীবরদী উপজেলা জামায়াতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি।

২ দিন আগে

আওয়ামী লীগ ‘নিষিদ্ধের’ সিদ্ধান্ত বিএনপি বহাল রাখার কারণ কী?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলছেন, বিএনপি বিলটি পাশ করে জনমতের প্রতি শ্রদ্ধা দেখিয়েছে এবং তার মতে, "আওয়ামী লীগকে যদি স্বাভাবিক রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়া হয় তাহলে তো দুনিয়ার সব স্বৈরশাসককেই সম্মান করতে হবে"।

৩ দিন আগে

বাংলাদেশের তরুণরা হোঁচট খেলেও নেপালের তরুণরা কীভাবে সফল হলো?

নেপালের তরুণ প্রজন্মের মতো করে বাংলাদেশেও তরুণ প্রজন্মের উত্তাল বিক্ষোভ সরকারের পতন ঘটিয়েছিল। তবে প্রায় দুই বছর হতে চললেও বাংলাদেশ তরুণদের আন্দোলন এখন পর্যন্ত তেমন অর্থবহ রাজনৈতিক ক্ষমতা অর্জন করতে পারেনি।

৩ দিন আগে