ঢাবি প্রতিনিধি

অবিলম্বে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (৮ জানুয়ারি) রাত ১০টার দিকে বিজয় ৭১ হলের সামনে থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন তারা।
এ সময় দ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে নানা স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
অবস্থানের সময় শিক্ষার্থীরা ‘আওয়ার ডাকসু আওয়ার রাইট—লেটস ফাইট লেটস ফাইট’, ‘এক দুই তিন চার—ডাকসু আমার অধিকার’, ‘অবিলম্বে ডাকসু চাই—ডাকসু দাও ডাকসু দাও’, ‘গণরুম না ডাকসু— ডাকসু ডাকসু’ ইত্যাদি স্লোগান দেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার বলেন, ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এসে আমাদের ডাকসুর জন্য আন্দোলন করতে হচ্ছে। এর চেয়ে লজ্জার আর কিছু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের নেই।’
তিনি আরও বলেন, ‘আমরা অতিদ্রুত ডাকসু নির্বাচনের রোডম্যপের দাবিতে টানা আন্দোলন শুরু করব। বৃহস্পতিবার এই দাবিতে আমরা হলপাড়া থেকে সন্ধ্যা ৬টায় মিছিল নিয়ে আবারও উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নেব।’ অবস্থান কর্মসূচি শেষে রাত পৌনে ১১টার দিকে ভিসি চত্বর ত্যাগ করেন শিক্ষার্থীরা।

জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘আমি তো সিটিজেন নিয়ে আছি, আপনি বলেন নেটিজেন! মানে কোন নেটিজেন? আমি তো সিটিজেন নিয়ে আছি, কাজ করি। আপনি বলেন নেটিজেন! তো মানে কোন নিউজপেপার? কার এত জ্বালা, যে কাজ করতে দেবে না, হ্যাঁ?’
১ দিন আগে
রুহুল কবির রিজভী আরও বলেন, ‘দলের মধ্যে শৃঙ্খলা রক্ষা করাই আমার মূল দায়িত্ব। দলের নাম ব্যবহার করে কেউ অনৈতিক কাজে জড়ালে এবং শৃঙ্খলা পরিপন্থি কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
১ দিন আগে
বিএনপি সরকার জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই রক্ষা করতে পারেনি। সরকার গ্যাস ও জ্বালানি সংকট, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিসহ মোটা দাগে ২৯টি ক্ষেত্রে চরম অব্যবস্থাপনার পরিচয় দিয়েছে।
২ দিন আগে
মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ক্ষেত্রে নতুন ‘সিন্ডিকেটে’র আশঙ্কার কথা জানিয়েছে সংসদের বিরোধী দল জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলগুলো বলছে, সরকারের একটি অসাধু চক্র দেশের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে। কোনো ধরনের সিন্ডিকেট গড়ে ওঠার সুযোগ যেন তৈরি না হয়, সে
২ দিন আগে