প্রতিবেদক, রাজনীতি ডটকম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৫ আগস্ট) রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। রাত ৮টা ২০ মিনিটে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হবে এ ভাষণ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং সূত্রে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন প্রধান উপদেষ্টা। বিটিভিতে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হবে।
দিবসটি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে দিনব্যাপী ‘জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা’ আয়োজন করা হয়েছে। ইতোমধ্যে মূল মঞ্চ, সাউন্ড ও লাইটিং সিস্টেমের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
ঘোষণাপত্র পাঠ শেষে সন্ধ্যা সাড়ে ৭টায় হবে বিশেষ ড্রোন শো এবং রাত ৮টায় পরিবেশিত হবে ব্যান্ডদলের বিশেষ সংগীতানুষ্ঠান।
প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসের গণ-অভ্যুত্থানের প্রেক্ষাপটে তৈরি ‘জুলাই ঘোষণাপত্র’কে ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতে এ ঘোষণাপত্র চূড়ান্ত করেছে সরকার। দলগুলো এ ঘোষণার রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতির বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে।

বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তিনি বলেছেন, ‘আমাদের দুই প্রতিবেশী দেশের অংশীদারত্ব আরও জোরদার করতে আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি।’
২ দিন আগে
নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হওয়া পাঁচজন হলেন— বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরী, গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ
২ দিন আগে
প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে ছারছীনার পির বলেন, “আপনি এ বিষয়ে সতর্ক থাকবেন। তাওহিদি জনতা আপনাদের ভোট দিয়েছে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয়; তারা ভোট দিয়েছে তাদের ঈমান, আক্বিদা, দিন ও আদর্শ রক্ষার প্রত্যাশায়। অতএব জনগণের দেওয়া ভোটাধিকার যে উদ্দেশ্যে প্রয়োগ করা হয়েছে, রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে
২ দিন আগে
প্রথম বিজ্ঞপ্তির প্রায় এক ঘণ্টা পর, বেলা ৩টার দিকে ভারতের রাষ্ট্রপতি ভবন নতুন একটি বিবৃতি দেয়। এতে আগের বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ বাতিল করার কথা জানানো হয়। নতুন বিবৃতিতে বলা হয়, “আজ ২১ আগস্ট ২০২৬ তারিখে ‘শনিবার চেঞ্জ অব গার্ড অনুষ্ঠান হচ্ছে না’ শিরোনামে যে সংবাদ বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল, তা প্রত্যাহার ক
২ দিন আগে