ডেস্ক, রাজনীতি ডটকম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি তাদের পছন্দের প্রতীক ‘শাপলা’ না পায়, তাহলে কঠোর আন্দোলনে যাবে এবং প্রয়োজন হলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাও করার মতো কর্মসূচি দেওয়া হতে পারে—হুঁশিয়ারি দিয়েছেন দলের বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল ১০টায় বাউফল হাসপাতাল রোডস্থ ফরিদ উদ্দিন প্লাজায় এনসিপি বাউফল উপজেলা অস্থায়ী কার্যালয় উদ্বোধনী অনুষ্ঠানে শাহিন এই মন্তব্য করেন। অনুষ্ঠানে জেলা ও উপজেলা পর্যায়ের দলের নেতারা উপস্থিত ছিলেন।
শাহিন বলেন, “এনসিপি প্রতিষ্ঠার পর থেকেই আমরা এমন একটি প্রতীক চাইছি যা জনগণের কাছে সহজে গ্রহণযোগ্য ও শনাক্তযোগ্য হবে। তাই ‘শাপলা’ আমরা প্রতীক হিসেবে গ্রহণ করেছি। ইসির রাজনৈতিক প্রভাবে শাপলা প্রতীক না দেওয়া হলে আমরা শান্তিপূর্ণ কিন্তু কঠোর আন্দোলনে যাবো। প্রয়োজন হলে ইসিকে ঘেরাওও করা হবে।”
তিনি আরও অভিযোগ করেন, শাপলা প্রতীক বরাদ্দে স্বচ্ছতার অভাব রয়েছে এবং কিছু ক্ষেত্রে পক্ষপাত লক্ষ্য করা যাচ্ছে, যা আইন ও ন্যায়ের পরিপন্থী এবং জনগণের কাছে অগ্রহণযোগ্য।
উল্লেখ্য, নির্বাচন কমিশন নবগঠিত দলগুলোর নিবন্ধন প্রক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টিকে প্রাথমিকভাবে গ্রহণযোগ্য ঘোষণা করেছিল এবং ইসি ৭ অক্টোবরের মধ্যে প্রতীক বেছে নিতে জানিয়েছে। তবে ইসির প্রদত্ত তালিকায় ‘শাপলা’ প্রতীকটি নেই—এ কারণেই এনসিপির মধ্যে প্রতীক বরাদ্দ নিয়ে তর্ক সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে এনসিপির জেলা প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসাসহ অন্যান্য জেলা ও উপজেলা নেতারা উপস্থিত ছিলেন।

এ তথ্য নিশ্চিত করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
২ দিন আগে
মার্কিন সাম্রাজ্যবাদের তেল সম্পদ নিয়ন্ত্রণ ও সামরিক আধিপত্যের নীতি তৃতীয় বিশ্বযুদ্ধের পথ প্রশস্ত করছে বলে উদ্বেগ প্রকাশ করেন পার্টির নেতারা। একই সাথে, মার্কিন ঘাঁটির জায়গা দিয়ে মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলোর 'স্বার্থপর ও সুবিধাবাদী আচরণ' গ্রহণযোগ্য নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
৩ দিন আগে
আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে যুক্তরাষ্ট্র ও ইসরাইল কর্তৃক চালানো হামলায় খামেনিসহ শীর্ষ কর্মকর্তাদের হত্যাকাণ্ডের প্রতিবাদে এবং বন্ধুপ্রতিম রাষ্ট্র ইরানের প্রতি সংহতি জানিয়ে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। কর্মসূচিতে জামায়াতের কেন্দ্রীয় ও মহানগর নেতারা উপস্থিত থাকবেন।
৩ দিন আগে
সাথে মধ্যপ্রাচ্যের বর্তমান ভয়াবহ যুদ্ধ পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াত আমির।
৩ দিন আগে